হলুদ জার্সির এমন রমরমার মধ্যেই ধোনিদের বিরুদ্ধে আইপিএলের প্রথম ম্যাচ খেলতে নামছে রাজস্থান রয়্যালস। কিছুটা চাপের মধ্যেই। কারণ, জোস বাটলারের মতো অভিজ্ঞ ক্রিকেটারকে প্রথম ম্যাচে পাচ্ছে না তারা। কোয়ারান্টিন পর্ব শেষ না হওয়ায়। আইপিএলের প্রথম পর্বে নেই বেন স্টোকসের মতো অলরাউন্ডারও। এমন পরিস্থিতিতে রাজস্থানের ভরসা সেই স্টিভ স্মিথ এবং জোফ্রা আর্চার। বোলিং অলরাউন্ডার টম কারান আর বাঁ হাতি ব্যাটসম্যান ডেভিড মিলার হয়তো প্রথম একাদশে থাকবেন। খেলানো হতে পারে তরুণ ক্রিকেটার যশস্বী জয়সওয়ালকে। ধোনি হয়তো মুম্বই ম্যাচের টিমই ধরে রাখবেন রাজস্থানের বিরুদ্ধে। স্মিথদের কাছে কিন্তু প্রথম ম্যাচটাই চাপের।
– রাজস্থান রয়্যালসের হয়ে ওপেন করতে নামলেন তরুণ যশস্বী জয়সওয়াল ও অধিনায়ক স্টিভ স্মিথ।
– টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিলেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক ধোনি।
– মাঠে ঢোকার আগে চেন্নাই সুপার কিংস ব্রিগেড।
