মুকুল রায় কুলুপ এঁটেছেন মুখে, দিলীপ ঘোষ যা বলার বলছেন, Mukul Roy is silent to speak after meeting of BJP on 2021 Assembly Election in West Bengal

২০২১-এর বিধানসভা নির্বাচনের রূপরেখা তৈরি করতে

২০২১-এর বিধানসভা নির্বাচনের রূপরেখা তৈরি করতে

বিজেপি দিল্লিতে দুদিনের বৈঠকে সামিল হয়েছে ২০২১-এর বিধানসভা নির্বাচনের রূপরেখা তৈরি করতে। সেই উপলক্ষে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে একযোগে বৈঠক করেন মুকুল রায়, দিলীপ ঘোষ এবং রাহুল সিনহা। ছিলেন কৈলাশ বিজয়বর্গীয়, শিব প্রকাশ এবং অরবিন্দ মেননও। তাঁদের মধ্যে বিশেষ কিছু সিদ্ধান্তও নেওয়া হয়।

যা বলার দিলীপ ঘোষ বলবেন, বললেন মুকুল

যা বলার দিলীপ ঘোষ বলবেন, বললেন মুকুল

কিন্তু বিপত্তি বাধে সাংবাদিকদের মুখোমুখি হয়ে। তিন নেতাই একযোগে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। কিন্তু মুকুল রায়কে প্রশ্ন করতেই তিনি তা এড়িয়ে যান। তিনি বলে ওঠেন যা বলার দিলীপ ঘোষ বলবেন। এরপর দিলীপ ঘোষই সমস্ত প্রশ্নের উত্তর দেন। তিনি জানান, রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ও নির্বাচন কমিশনে অভিযোগ জানানো হবে।

প্রশ্ন শুনে সুকৌশলে এড়িয়ে গেলেন দিলীপ

প্রশ্ন শুনে সুকৌশলে এড়িয়ে গেলেন দিলীপ

একইসঙ্গে জানানো হবে রাজ্যে এখন ভোটের পরিবেশ নেই। তাই ভোট পিছিয়ে দেওয়াই বাঞ্ছনীয়। এখানে জঙ্গিক্রিয়াকলাপ চলছে। বিরোধীরা শাসকের সন্ত্রাসের শিকার হচ্ছে। রাজনৈতিক মহল মনে করছে, রাজ্যের এই আতঙ্কের পরিবেশ উত্থাপন করে বিজেপি বাংলায় রাষ্ট্রপতি শাসনের দাবি জানাতে পারে। যদিও এই প্রশ্ন শুনে সুকৌশলে এড়িয়ে গিয়েছেন দিলীপ ঘোষ।

মুকুল রায় সব প্রশ্ন দিলীপ ঘোষের উপর চাপিয়ে দিলেন

মুকুল রায় সব প্রশ্ন দিলীপ ঘোষের উপর চাপিয়ে দিলেন

দিলীপ ঘোষ বলেন, রাজ্যে আসন্ন ভোট নিয়ে রণকৌশল ঠিক করতেই বৈঠকে বসেছিলাম আমরা। বৈঠকে যে সিদ্ধান্ত নেওয়া হবে তা সাংসদদের জানানো হয়েছে। একই প্রশ্নের উত্তরে কেন মুকুল রায় নীরব, তা নিয়েই ফের চর্চা শুরু হয়। নানা মহলে গুঞ্জনের মধ্যেই মুকুল রায় সব প্রশ্ন দিলীপ ঘোষের উপর চাপিয়ে দেন।

দিলীপ ঘোষের কোর্টে বল ঠেললেন! মুকুল রায়

দিলীপ ঘোষের কোর্টে বল ঠেললেন! মুকুল রায়

কিন্তু কেন মুকুল রায় হঠাৎ করে দিলীপ ঘোষের কোর্টে বল ঠেললেন! মুকুল রায়ের হঠাৎ এই নীরবতার কারণ কী? তবে কি এবারের বৈঠক আবার নতুন কোনও সমীকরণ সৃষ্টি করল, যার জেরে মুকুল রায় এগিয়ে দিলেন দিলীপ ঘোষকে। যেখানে দিলীপ ঘোষই নেতৃত্বে থাকবেন, মুকুল হবেন তাঁর নেতৃত্বাধীন! প্রতি ক্ষণে ক্ষণে সমীকরণ বদলে যাচ্ছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

Bollywood Movies Box Office Collection 2020 Report: Coronavirus Impact on Film Industry | 29 सप्ताह से बॉक्स ऑफिस का कलेक्शन जीरो, अगर थिएटर खुलते तो सिर्फ हिंदी फिल्में ही करतीं करीब 3200 करोड़ की कमाई

Wed Sep 23 , 2020
4 घंटे पहलेलेखक: गगन गुर्जर कॉपी लिंक कोरोना वायरस और लॉकडाउन के चलते 13 मार्च के बाद कोई फिल्म नहीं हुई रिलीज कई फिल्ममेकर्स ओटीटी प्लेटफॉर्म पर गए, ज्यादातर को अब भी थिएटर खुलने का इंतजार कोरोनावायरस के चलते हुई सिनेमाघरों की तालाबंदी को लगभग 7 महीने का वक्त बीत […]

You May Like

Breaking News

Recent Posts