– নিরাশ করছেন শিখর ধাওয়ান। ১৫ বল খেলার পর তাঁর ব্যাট থেকে উঠে এল মাত্র ৯ রান।
– দুরন্ত ব্যাটিং পৃথ্বীর। হাঁকালেন চারটি ৪। ২২ বলে ২৬ রান করে টিকে রয়েছেন।
– ৪ ওভারে ২৩ রান করল দিল্লি। ক্রিজ আঁকড়ে ধরে আছেন পৃথ্বী শ।
– ৩ ওভারে ১৫ রান করল দিল্লি ক্যাপিটালস।
– ব্যাট করতে নামলেন পৃথ্বী শ এবং শিখর ধাওয়ান।
– দুই দলেই একাধিক পরিবর্তন। আজকের ম্যাচে কারা কারা খেলছেন, দেখে নিন-
– টসে জিতলেন মহেন্দ্র সিং ধোনি। কিন্তু অন্যান্য দিনের মতোই নিলেন বোলিংয়ের সিদ্ধান্ত।
-চেন্নাইয়ের বিরুদ্ধে গব্বর শিখর ধাওয়ানের রেকর্ড বরাবরই ভালো। অন্য দিকে ঋষভ পন্থের ব্যাটও চেন্নাইয়ের বিরুদ্ধে গর্জে উঠেছিল গত মরশুমে।
– চেন্নাই-কে হারাতে মুখিয়ে রয়েছেন দিল্লি ক্যাপিটালসের প্লেয়ারেরা, বলছেন দলের সহকারী কোচ মহম্মদ কাইফ।
– যে কোনও মুহূর্তে ঝলসে উঠতে পারে চেন্নাইয়ের তরুণ তুর্কি ঋতুরাজ গাইকোয়াড়ের ব্যাট, ঠিক এমনটাই মনে করছেন প্রাক্তন অজি ক্রিকেটার মাইক হাসি।
– দিল্লিকে জিততে হলে বড় রান দরকার। আর তার জন্য ওপেনার শিখর ধাওয়ানকে দায়িত্ব নিতে হবে। আগের ম্যাচে শুরুতেই রান আউট হয়েছিলেন। এই ম্যাচে রান পেতে শিখর মুখিয়ে থাকবেন। দুই তরুণ ক্রিকেটার পৃথ্বী শ এবং ঋষভ পন্থের ব্যাটেও বড় রান দরকার।
আরও পড়ুন: ধোনিকে সময় দিতে হবে, বলছেন ফ্লেমিং
– দুবাইয়ের উইকেট অনেকটাই স্লো। স্পিনাররা সাহায্য পাবেন। তাই অশ্বিনের টিমে থাকাটা জরুরি। প্রথম ম্যাচে পাঞ্জাবের বিরুদ্ধে কাঁধের চোট পেয়ে বসে যান। তার মধ্যেই অবশ্য দুটো উইকেট তুলে নিয়েছিলেন। চেন্নাইয়ের ফাফ দু প্লেসি বা ওয়াটসনকে ফেরাতে অশ্বিনের ভেল্কি দরকার।
এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। জাস্ট এখানে ক্লিক করুন।
