Punjab vs Mumbai Live Score: Mumbai Indians vs Kings Xi Punjab IPL 2020 Live Score From Sheikh Zayed Stadium, Abu Dhabi – MI vs KXIP 2020 Scorecard: আবুধাবিতে পঞ্জাবের মুখোমুখি মুম্বই, নজর রাখুন লাইভে

এই সময় ডিজিটাল ডেস্ক: পয়েন্ট টেবলের নিরিখে মুম্বই আর পাঞ্জাবের হাল একই। প্রথম ম্যাচে হার, তার পর জয়ে ফেরা, তৃতীয় ম্যাচে আবার হার। দুই টিমেরই প্লে-অফের ভাবনা বলছে, সামনের কয়েকটা ম্যাচ পর পর জিততে না পারলে অন্য টিমগুলোর সঙ্গে লড়াইয়ে অনেকটা পিছিয়ে পড়বেন রোহিত-রাহুলরা। যে কারণে আজকের ম্যাচটা সব দিক থেকে গুরুত্বপূর্ণ দুই টিমের কাছে।


– হাফ সেঞ্চুরি করলেন রোহিত শর্মা। মাঠে নামলেন কায়রন পোলার্ড।

– ৩২ বলে ২৮ রান করে গোথ্যামের বলে আউট হয়ে গেলেন ইশান কিষাণ।

– ৯ ওভারে ২ উইকেট হারিয়ে ৫৮ রান করল মুম্বই। ক্রিজে রয়েছেন রোহিত শর্মা এবং ইশান কিষাণ।

– IPL-এ ৫০০০ রান করলেন রোহিত শর্মা।

– রান আউট হয়ে গেলেন সূর্য কুমার যাদব।

– ৫ বলে ০ রানে প্যাভিলিয়নে ফিরলেন কুইন্টন ডি’কক। তাঁর উইকেটটি নিলেন শেলডন কটরেল।

– শুরুতেই ২ উইকেট হারিয়ে চাপে মুম্বই।

– টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিল কিংস ইলেভেন পঞ্জাব।

– রিইউনিয়ন। আবু ধাবিতে দেখা হওয়া মাত্রই একে অপরকে জড়িয়ে ধরলেন কেএল রাহুল এবং হার্দিক পান্ডিয়া।

– রোহিতের সামনে রাহুল। পরিসংখ্যান যা বলছে –

– হাই ভোল্টেজ ম্যাচের জন্য প্রস্তুত পঞ্জাবের ক্রিকেটারেরা।

– শেখ জায়েদ স্টেডিয়ামের দিকে মুম্বই ইন্ডিয়ান্সের তারকারা।

– পঞ্জাবের দুরন্ত ব্যাটিং লাইন আপকে আটকাতে পারবেন বুমরাহ?

– আর কিছুক্ষণের মধ্যেই মুখোমুখি হতে চলেছে দুই দল।

এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। জাস্ট এখানে ক্লিক করুন

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

মাভি-নাগরকোটির দিকে নজর রাখতে বিরাট কোহলিকে পরামর্শ সৌরভ গাঙ্গুলির

Thu Oct 1 , 2020
শিভম মাভি এবং কমলেশ নাগরকোটির কাঁধে ভর করে রাজস্থানকে ধরাশায়ী করেছে কেকেআর। Source link

You May Like

Breaking News

Recent Posts