Rajasthan rape case: রেলকর্মী বাবা ১০ বছর ধরে ধর্ষণ করছে, থানায় নালিশ তেইশের যুবতীর – rajasthan: woman accuses father of raping her for 10 years

এই সময় ডিজিটাল ডেস্ক: কিশোরীবেলা থেকে বাবার যৌন লালসার শিকার। যৌবনে সে অত্যাচারের মাত্রা বেড়েছে। কিন্তু, রুখে দাঁড়াতে পারেননি কখনও। আরও অত্যাচারের ভয়ে মুখ বুজে বছরের পর বছর সহ্য করেছেন বাবা নামক সম্পর্কের বর্বরতা। ভিতরে ভিতরে ঘৃণা জন্মেছে। দীর্ঘ পুঞ্জীভূত ঘৃণা জন্ম দিয়েছে বিদ্রোহের। যার বিস্ফোরণ ঘটেছে সম্প্রতি। সোজা থানায় গিয়ে বাবার বিরুদ্ধে ধর্ষণের নালিশ করেছেন মেয়ে।

রাজস্থানের কোটার বছর তেইশের যুবতী স্থানীয় ভীমগঞ্জমণ্ডী থানায় লিখিত অভিযোগে জানিয়েছেন, তাঁর বাবা ভারতীয় রেলের একজন পদস্থ কর্মী। বিগত ১০ বছরে বাবা তাঁকে একাধিকবার ধর্ষণ করেছেন। বাড়িতে যৌন নিগ্রহের শিকার হয়েছে। চাকরি সূত্রে বদলি হয়ে পরিবার নিয়ে যখন যেখানে গিয়েছেন, রেপ করেছেন।

নির্যাতিতার আরও অভিযোগ, তাঁর ছোট বোনকেও একাধিকবার যৌন হেনস্থার চেষ্টা করেছেন বাবা নামক ওই মানুষটি। অভিযোগপত্রে ধর্ষিতা যুবতী লিখেছেন, মা সবই জানতেন। কিন্তু, তিনিও কখনও বাবার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সাহস পাননি। কারণ, মা’ও গার্হস্থ্য হিংসার শিকার। উঠতে বসতে মাকে মারধর করেন। সেই নিগ্রহের ভয়ে বাবার সামনে মা শিউরে থাকতেন।

যুবতীর লিখিত অভিযোগের ভিত্তিতে ওই রেলকর্মীর বিরুদ্ধে ধর্ষণ-সহ ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। নাবালিকা বয়স থেকে মেয়ের উপর যৌন নির্যাতন করায় অভিযুক্তের বিরুদ্ধে পকসো আইনেও পৃথক মামলা দায়ের হয়েছে। শুক্রবার এই ঘটনার কথা প্রকাশ্যে আনে রাজস্থান পুলিশ।

অভিযোগ গ্রহণের পরেই পুলিশ নির্যাতিতার মেডিক্যাল টেস্ট করায়। সেই রিপোর্ট পুলিশের হাতে এখনও আসেনি। ২৮ সেপ্টেম্বর, সোমবার একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ওই যুবতীর সাক্ষ্য নেবে পুলিশ। কোটার পুলিশ অভিযুক্ত ওই রেলকর্মীকে শুক্রবার থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করে। পুলিশ জানিয়েছে, এক্ষুনি তারা অভিযুক্তকে গ্রেফতার করছে না। মেডিক্যাল রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে। রিপোর্ট দেখেই পরবর্তী সিদ্ধান্ত। অভিযোগের সত্যতা সম্পর্কে নিশ্চিত হতে অভিযোগকারিণীর মা ও বোনকেও পুলিশ জিজ্ঞাসাবাদ করবে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

টানা ২টি ম্যাচ হেরে মেজাজ গরম ক্যাপ্টেন কুলের, কাদের কাঠগড়ায় তুললেন ধোনি?

Sat Sep 26 , 2020
মিডল অর্ডারে অম্বাতি রায়াডুর অভাবও স্বীকার করে নেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক। Source link

You May Like

Breaking News

Recent Posts