মুকল রায় ছাড়াও আরও দুই নেতা বিজেপিতে পদ পেলেন, বাংলাকে গুরুত্ব ২০২১ বিধানসভা নির্বাচনের আগে, Three BJP leaders with Mukul Roy get post in central BJP before 2021 Assembly Election

বাংলার তিন নেতা বিজেপির কেন্দ্রীয় টিমে

বাংলার তিন নেতা বিজেপির কেন্দ্রীয় টিমে

শনিবার বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা যে তালিকা প্রকাশ করেন, সেই তালিকা অনুযায়ী কেন্দ্রীয় বিজেপির সহসভাপতি হচ্ছেন মুকুল রায়। মুকুল ছাড়াও মুকুল ঘনিষ্ঠ অনুপম হাজরাকে কেন্দ্রীয় বিজেপির সম্পাদক করা হয়েছে। রাজু সিং বিস্ত হয়েছেন বিজেপির জাতীয় মুখপাত্র।

রদবদলে গুরুত্ব মুকুল ও মুকুল-অনুগামীর

রদবদলে গুরুত্ব মুকুল ও মুকুল-অনুগামীর

রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, ২০২১-এ আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দিকে চেয়েই এই রদবদলে গুরুত্ব দেওয়া হয়েছে বিজেপির বঙ্গ নেতৃত্বকে। এতদিন মুকুল রায় বিনা পদে কাজ করে গিয়েছেন বিজেপিতে। তাই তাঁকে যোগ্য সম্মান দেওয়া হয়েছে। তিনি কেন্দ্রীয় পদ পেয়েছেন। তাঁর অনুগামী অনুপম হাজরাও কেন্দ্রীয় পদ পেয়েছেন। তিনি হয়েছেন কেন্দ্রীয় সম্পাদক।

তৃণমূলকে হারাতে মুকুল রায়কে গুরুত্ব

তৃণমূলকে হারাতে মুকুল রায়কে গুরুত্ব

বিজেপি মনে করে বাংলায় তৃণমূলকে হারাতে মুকুল রায়কে তাঁদের দরকার। তাই বঙ্গ নেতৃত্বে যেমন মুকুল রায় ঘনিষ্ঠদের প্রাধ্যান্য দেওয়া হয়েছে, তেমনই মুকুল রায়েকে ২০২১-এর আগে বড় পদ দিয়ে বিজেপি বুঝিয়ে দিয়েছে আসন্ন নির্বাচনে মুকুল রায়কে তাঁরা কতটা গুরুত্ব দিতে চাইছে।

তৃণমূলের বিরুদ্ধে ঘূঁটি সাজাতে বিজেপির প্ল্যান

তৃণমূলের বিরুদ্ধে ঘূঁটি সাজাতে বিজেপির প্ল্যান

এবার হয়তো মুকুল রায়ের নেতৃত্বেই আসন্ন বিধানসভা নির্বাচনে লড়বে বিজেপি। এর আগে প়্চায়েত ও লোকসভা দুই নির্বাচনেই মুকুলকে নির্বাচন কমিটির মাথায় রেখে বিজেপি বাংলায় লড়াই করেছিল। ফলও পেয়েছিল আশাতীত। আবারও সেই মুকুল রায়কেই সামনে রেখে তৃণমূলের বিরুদ্ধে ঘূঁটি সাজাবে বিজেপি।

সাংসদ রাজু সিং বিস্ত বিজেপির জাতীয় মুখপাত্র

সাংসদ রাজু সিং বিস্ত বিজেপির জাতীয় মুখপাত্র

মুকুল-অনুপম ছাড়াও জাতীয় মুখপাত্র করা হয়েছে দার্জিলিংয়ের সাংসদ রাজু সিং বিস্তকে। রাজুকে গুরুত্ব দিয়ে পাহাড় তথা উত্তরবঙ্গকে বিশেষ মেসেজ পাঠিয়েছে বিজেপি। কেন্দ্রীয় বিজেপিতে বাংলা থেকে তিনজন গুরুত্বপূর্ণ পদ পেয়েছেন। তাঁদের এই গুরুত্ব দিয়ে বিজেপি বোঝাতে চাইছে বাংলা কতটা গুরুত্বপূর্ণ।

মুকুলের পদপ্রাপ্তির দিন পদ হারালেন রাহুল সিনহা

মুকুলের পদপ্রাপ্তির দিন পদ হারালেন রাহুল সিনহা

এরই মধ্যে বঙ্গ বিজেপিতে একটিই খারাপ খবর, মুকুল রায়ের পদপ্রাপ্তির দিন পদ হারিয়েছেন রাহুল সিনহা। কেন্দ্রীয় সম্পাদকের পদ থেকে অপসারিত হয়েছেন তিনি। তাঁর পরিবর্তনে বাংলা থেকে কেন্দ্রীয় সম্পাদক করা হয়েছে মুকুল-ঘনিষ্ঠ অনুপম হাজরাকে। ফলে রাহুল-অনুগামীরা এই সিদ্ধান্তে অখুশি।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

চাল, ডালের আড়তদার বাংলাদেশের শাকিব আল হাসান! একখানা ছবি ঘিরে বড়সড় চমক

Sun Sep 27 , 2020
প্রশ্ন উঠল তাহলে কি ক্রিকেট ছেড়ে দিলেন শাকিব! Source link

Breaking News

Recent Posts