অনলাইনে আধার সংক্রান্ত অভিযোগ জানাবেন কীভাবে? | Need To Register Aadhaar Complaints? Here’s How To Do It Online

News

lekhaka-Satyaki bhattacharyya

|

বিগত কয়েক বছরে আধার ভারতবাসীর জীবনের এক গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। সরকারী ও বেসরকারি বিভিন্ন কাজে এখন আধার বাধ্যতামূলক হয়েছে। আধার সংক্রান্ত অভিযোগ জানাতে সম্প্রতি নতুন হেল্প সেন্টার নিয়ে এল ইউনিক আইডেন্টিফিকেশন অথোরিটি অফ ইন্ডিয়া (ইউআইডিএআই)। এই সার্ভিস ব্যবহার করে আধার সংক্রান্ত যে কোন অভিযোগ জানানো যাবে। ইমেল অথবা অফিশিয়াল আধার ওয়েবসাইট থেকে দুর্নীতি, দুর্ব্যবহার ও আধার সংক্রান্ত অন্যান্য অভিযোগ জানানো যাবে।

অনলাইনে আধার সংক্রান্ত অভিযোগ জানাবেন কীভাবে?

আধার সংক্রান্ত এই ধরনের যে কোন সমস্যা সম্মুখীন হলে অভিযোগ জানাবেন কীভাবে? ধাপে ধাপে জেনে নিতে এই প্রতিবেদন পড়তে থাকুন।

প্রথমেই দেখে নেওয়া যাক এই সার্ভিস ব্যবহার করে নাগরিকরা কী কী অভিযোগ জানাতে পারবেন? অফিশিয়াল আধার ওয়েবসাইটে জানানো হয়েছে অপারেটর ও এনরোলমেন্ট এজেন্সির বিরুদ্ধে অভিযোগ জানানো যাবে। এছাড়াও আধার জেনারেট না হলে জানানো যাবে অভিযোগ। যে কোন সমস্যার জন্য জন্য রেজিস্টার্ড ফোন নম্বর থেকে ফোন করে অভিযোগ জানানো যাবে। এই কারণেই নাগরিকদের জন্য বিশেষ টোল ফ্রি নম্বর শুরু করেছে ইউআইডিএআই। আধারের সঙ্গে যে নম্বর লিঙ্ক রয়েছে সেই ফোন থেকে ১৯৪৭ ডায়াল করে অভিযোগ জানানো যাবে। এছাড়াও ইমেলের মাধ্যমে অভিযোগ জানানো যাবে। সমস্যার কথা জানিয়ে help@uidai.gov.in অ্যাড্রেসে ইমেল করুন।

অফিশিয়াল ওয়েবসাইট থেকে অভিযোগ জানানোর উপায়

স্টেপ ১। https://resident.uidai.gov.in/file-complaint ওয়েবসাইট ভিজিট করুন।

স্টেপ ২। নীচে স্ক্রোল করে এনরোলমেন্ট আইডি, তারিখ, সময়, কন্টাক্ট ডিটেল ইত্যাদি দিন।

স্টেপ ৩। এর পরে আপনার অভিযোগ লিখে জানান। কোন বিভাগে অভিযোগ জানাচ্ছেন সিলেক্ট করুন।

স্টেপ ৪। সব শেষে ক্যাপচা দিয়ে সাবমিট করে দিন। এর পরেই আপনার অভিযোগ নথিবদ্ধ হয়ে যাবে।

Best Mobiles in India

  • 92,999

  • 17,999

  • 39,999

  • 29,400

  • 38,990

  • 29,999

  • 16,999

  • 23,999

  • 18,170

  • 21,900

  • 14,999

  • 17,999

  • 42,099

  • 16,999

  • 23,999

  • 29,495

  • 18,580

  • 64,900

  • 34,980

  • 45,900


  • 17,999


  • 54,153


  • 7,000


  • 13,999


  • 38,999


  • 29,999


  • 20,599


  • 43,250


  • 32,440


  • 16,190



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

স্ক্যান রিপোর্ট উধাও! আমিরশাহি থেকে ক্রিকেট অস্ট্রেলিয়ার কাছে পৌঁছয়নি মিচেল মার্শের চোটের রিপোর্ট

Wed Sep 30 , 2020
নিজস্ব প্রতিবেদন:  মাত্র চার বল করেই আমিরশাহি আইপিএল থেকে ছিটকে গিয়েছেন সানরাইজার্স হায়দরাবাদের অলরাউন্ডার মিচেল মার্শ। আর তাই আমিরশাহি থেকে অস্ট্রেলিয়ায় ফিরে গিয়েছেন তিনি। এদিকে দেশে ফিরে এক অদ্ভুতুড়ে কাণ্ডের মুখোমুখি হয়েছেন মার্শ। অস্ট্রেলিয়া পৌঁছে দেখেন তাঁর পায়ের স্ক্যান রিপোর্ট উধাও! আমিরশাহি থেকে এখনও ক্রিকেট অস্ট্রেলিয়ার হাতে এসে পৌঁছয়নি মিচেল […]

You May Like

Breaking News