বাবরি মসজিদ নিয়ে আদালতের রায়ে খুশি রাহুল সিনহা, BJP leader Rahul Sinha says he is happy with the verdict on Babri Masjid demolition

বাবরি মসজিদ নিয়ে রাহুল সিনহা

বাবরি মসজিদ নিয়ে রাহুল সিনহা

বাবরি মসজিদ নিয়ে আদালতের রায় সত্যকে প্রতিষ্ঠা করল। এমনটাই মন্তব্য করলেন রাহুল সিনহা। তিনি বলেন, আডবাণী, যোশীজি নির্দোষ, মসজিদ ধ্বংস হয়েছিল জনরোষে। এই রায় মানুষের কাছে স্বস্তির বলেও মত প্রকাশ করেন তিনি। তিনি বলেন, জনরোষের বাবরি ধ্বংসের পর সেখানে রামমন্দির প্রতিষ্ঠা হচ্ছে। এর থেকে ভাল খবর আর কিছু হতে পারে না।

দলের নির্দেশে দিল্লিতে

দলের নির্দেশে দিল্লিতে

তিনি দলের অনুগত সৈনিক। দলীয় নির্দেশ যেভাবে আসে, সেইভাবে এসেছে। সেই কারণের দিল্লিতে যাচ্ছেন। তবে তিনি বলেছেন, সত্যের জয় নিশ্চয়ই হবে।

বিমানবন্দরে বাধা রাহুল সিনহাকে

বিমানবন্দরে বাধা রাহুল সিনহাকে

এদিন কলকাতা বিমানবন্দরে রাহুল সিনহাকে ঘিরে বিক্ষোভ দেখান, তাঁর অনুগামীরা। পদ ফিরে পাওয়ার আশ্বাস না পেয়ে কেন তিনি দিল্লি যাচ্ছেন, প্রশ্ন করছেন তাঁরা।

বৃহস্পতিবার দিল্লিতে বৈঠক

বৃহস্পতিবার দিল্লিতে বৈঠক

বৃহস্পতিবার আসন্ন বিধানসভা ভোটে প্রস্তুতি নিয়ে দিল্লিতে বৈঠক করবেন ডেপি নাড্ডা এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানে থাকার কথা রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, মুকুল রায় সহ অনেকেই। সূত্রের খবর অনুযায়ী সেই বৈঠকে উপস্থিত থাকার রাহুল সিনহার।

রাহুল সিনহার ক্ষোভ

রাহুল সিনহার ক্ষোভ

গত শনিবার বিজেপির সর্বভারতীয় পদাধিকারীদের তালিকা প্রকাশ করা হয়। সেখানে দেখা যায় রাহুল সিনহা তাঁর কেন্দ্রীয় সম্পাদকের পদ হারিয়েছেন। নতুন কেন্দ্রীয় সম্পাদক করা হয় অনুপম হাজরাকে। যা মেনে নিতে পারেননি রাহুল সিনহা। তিনি এক ভিডিও বার্তায় বলেন, ৪০ বছর বিজেপি করার পর এই ফল পেলেন। ১০-১২ দিনের মধ্যে তিনি ভবিষ্যৎ কর্মপন্থা ঠিক করবেন বলেও জানিয়ে দেন তিনি।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

দুবাইয়ে টস জিতে প্রথমে KKR-কে ব্যাট করতে পাঠাল রাজস্থান

Wed Sep 30 , 2020
নিজস্ব প্রতিবেদন: রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে কলকাতা নাইট নাইডার্সের প্রথম এগারোতে কোনও বদল নেই। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে খেলা উইনিং কম্বিনেশনই ধরে রাখন নাইটরা। পঞ্জাবের বিরুদ্ধে খেলা প্রথম একাদশ অপরিবর্তিত রেখেছে রাজস্থান রয়্যালসও। দুবাইয়ে টস জিতে প্রথমে KKR-কে ব্যাট করতে পাঠালেন রাজস্থান রয়্যালস অধিনায়ক স্টিভ স্মিথ।  Match 12. Rajasthan Royals win the […]

You May Like

Breaking News

Recent Posts