Bigg Boss 14: Bigg Boss 14: উষ্ণতার পারদ চড়াতে সলমানের শো-এ নিক্কি, চিনে নিন অভিনেত্রীকে… – bigg boss 14: nikki tamboli, here’s all you should know about the actress

হাইলাইটস

  • সম্প্রতি বিগ বসের তরফে একাধিক প্রোমো প্রকাশ করা হয়েছে। সেখানেই দক্ষিণী অভিনেত্রী নিক্কিকে দেখা গিয়েছে।
  • মডেলিংয়ে যোগ দেন তিনি। যদিও পরে বিজ্ঞাপন করার সুযোগ পেয়ে যান তিনি।
  • রোহিতের বিভিন্ন অনুষ্ঠানে নিক্কিকেও একাধিক বার ক্যামেরাবন্দি করেছেন পাপারাৎজিরা।

এই সময় বিনোদন ডেস্ক: আর কয়েক ঘণ্টার অপেক্ষা। তার পরেই শুরু হবে হিন্দি টেলিভিশনের সবচেয়ে জনপ্রিয় রিয়ালিটি শো ‘বিগ বস ১৪‘। এবারের বিগ বসে কারা কারা রয়েছেন প্রতিযোগী? তা নিয়ে ফ্যানেদের জল্পনা তুঙ্গে। বিগ বস ১৪-তে এবার প্রতিযোগী হিসেবে দেখা যাবে নিক্কি তামবোলিকে। সম্প্রতি বিগ বসের তরফে একাধিক প্রোমো প্রকাশ করা হয়েছে। সেখানেই দক্ষিণী অভিনেত্রী নিক্কিকে দেখা গিয়েছে।

যদিও এবার কোনও তারকাই নিজে থেকে বিগ বসে অংশ নেওয়ার কথা ঘোষণা করছেন না। তবে প্রোমোতে দেখা ওই যুবতী যে নিক্কি তা নিয়ে শোরগোল পরে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিয়োতে দেখা গিয়েছে নোরা ফাতেহির ‘দিলবার’ গানে নাচতে দেখা গিয়েছে। ১৯৯৬ সালের ২১ অগস্ট জন্ম নিক্কির। মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদেই স্কুল ও কলেজের পড়াশোনা করেছেন নিক্কি। বরাবরই মডেলিং করতে চেয়েছিলেন নিক্কি। তাই পড়াশোনা শেষ করে মডেলিংয়ে যোগ দিয়েছিলেন তিনি। তার পরই মডেলিংয়ে যোগ দেন তিনি। যদিও পরে বিজ্ঞাপন করার সুযোগ পেয়ে যান তিনি।

নিক্কি সুযোগ পেয়েছেন ছবিতেও। তেলেগু ছবি গাদিলো ছিথাকোতোদু ছবিতে অভিষেক করেছিলেন তিনি। তাঁর বিপরীতে ছিলেন অভিনেতা অদিথ অরুণ। এর পর কাঞ্চনা ৩ ও থিরাপ্পা মিসামে কাজ করেছেন তিনি। এই ছবিগুলিতে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন নিক্কি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজের একটি সেলফি শেয়ার করেছেন অভিনেত্রী। সেটি নজর কেড়েছে ফ্যানেদের। তাঁদের অনেকেরই মতে, বিগ বসের জন্য তৈরি হচ্ছেন নিক্কি। সে কারণেই এই ছবিটি শেয়ার করেছেন তিনি।

ইন্ডাস্ট্রি সূত্রে খবর, ২৪ বছরের নায়িকা নিক্কি মুম্বইয়ের জনপ্রিয় ডিজে রোহিত গিদার সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন। বান্দ্রাতে মাঝে মাঝেই শো থাকে রোহিতের। ডিজে রোহিত খুবই জনপ্রিয় তাঁর কাজের জন্য। রোহিতের বিভিন্ন অনুষ্ঠানে নিক্কিকেও একাধিক বার ক্যামেরাবন্দি করেছেন পাপারাৎজিরা। এবার দেখার সলমান খানের বিগ বসে কেমন খেলতে পারেন নিক্কি। কালার্স চ্যানেলের তরফে ঘোষণা করা হয়েছে, বিগ বস ১৪-র গ্র্যান্ড প্রিমিয়ার হবে ৩ অক্টোবর, ২০২০। শনিবার রাত ৯টায়। আপনি তৈরি তো?

আরও পড়ুন: Bigg Boss 14 শুরুর দিন ঘোষণা, সলমানের কথায় ‘এবার খেলা ঘুরবে’!

এই সময় ডিজিটালের বিনোদন সংক্রান্ত সব আপডেট এখন টেলিগ্রামে। সাবস্ক্রাইব করতে
ক্লিক করুন এখানে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

IPL 2020: এই ক্রিকেটারের জন্য রাজস্থানকে সমর্থন করছেন ভারতীয় ক্রিকেট সুন্দরী স্মৃতি মন্ধানা

Thu Oct 1 , 2020
শুধু ব্যাটিং নয়, হাসিখুশি স্মৃতি তাঁর সৌন্দর্যের জন্যও ভক্তদের প্রিয় হয়ে উঠেছেন। Source link

You May Like

Breaking News

Recent Posts