
সবং-এ দিলীপ ঘোষের কর্মসূচি
শুক্রবার পশ্চিম মেদিনীপুরের সবং-এ দিলীপ ঘোষের কর্মসূচি ছিল। সেই কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে বিজেপির মিছিল থেকে তৃণমূলের ওপর হামলা হয় বলে অভিযোগ।

সবং-এ রাজনৈতিক অশান্তি
রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত পশ্চিম মেদিনীপুরের সবং। শুক্রবার সবং-এর মোহাড়ে আগুন ধরিয়ে দেওয়া হয় তৃণমূলের পার্টি অফিসে। জ্বালানো হয় ২০টির বেশি বাইক।

তৃণমূলের অভিযোগ
তৃণমূল নেতা অজিত মাইতির অভিযোগ করেছেন, বিজেপির দুষ্কৃতীরা এই হামলার সঙ্গে জড়িত। অন্যদিকে রাজ্যসভায় তৃণমূল সাংসদ মানস ভুঁইয়া দাবি করেছেন, দুষ্কৃতী হামলায় বেশ কয়েকজন তৃণমূল কর্মী আহত হয়েছেন। তৃণমূলের তরফে দাবি করা হয়েছে, যে পার্টি অফিসে হামলা করা হয়েছে, সেখানে তৃণমূলের কর্মসূচি চলছিল। এলাকা দিয়ে বিজেপির মিছিল যেতেই পরিস্থিতি চরম আকার নেয়।

তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ
অন্যদিকে, তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছেন, স্থানীয় সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
