petrol diesel price 5 october 2020: সপ্তাহের প্রথম দিনে পেট্রল-ডিজেলের দাম কত? জেনে নিন এক ক্লিকে… – petrol and diesel prices unchanged in kolkata and other three metro cities of india on 5 october, 2020

হাইলাইটস

  • সোমবার কলকাতা এবং দেশের অন্য তিন মেট্রো শহরে পেট্রল এবং ডিজেলের দাম অপরিবর্তিত আছে।
  • এদিন কলকাতায় প্রতি লিটার পেট্রল এবং ডিজেলের দাম যথাক্রমে ৮২ টাকা ৫৯ পয়সা এবং ৭৩ টাকা ৯৯ পয়সা।
  • বিশ্ব বাজারে অপরিশোধীত তেলের দাম কমলেও ভারতে কেন জ্বালানির দাম সেভাবে কমছে না, তা নিয়ে উঠছে প্রশ্ন।

এই সময় ডিজিটাল ডেস্ক: বিশ্ব বাজারে অপরিশোধীত তেলের দাম কমছে। তবুও ঘরোয়া বাজারে অপরিবর্তিত পেট্রল এবং ডিজেলের দাম। গত কয়েক দিনের মতো সোমবার এই দুই জ্বালানির দাম অপরিবর্তিত রাখল তেল কোম্পানিগুলি। এই নিয়ে টানা ১৩ দিন পেট্রলের মূল্যে কোনও বদল হল না।

ভারতে দৈনিক ভিত্তিতে পেট্রল, ডিজেল এবং CNG-র মতো জ্বালানির মূল্য নির্ধারিত করে তেল কোম্পানিগুলি। প্রতিদিন ভোর ৬টা থেকে নয়া মূল্য কার্যকর হয়। আগে প্রতি ২ সপ্তাহ অন্তর ভারতে পেট্রল এবং ডিজিলের দাম পরিবর্তন করা হত। ২০১৭ সালের ১৫ জুন থেকে সেই নিয়ম বদল করে সরকার।

ডিজেলের আজকের দাম:
গত শনিবার কলকাতায় শেষবার ডিজেলের দাম পরিবর্তন হয়েছে। সেদিন কলকাতায় প্রতি লিটার পেট্রলের দাম কমেছিল ১৬ পয়সা। রবিবার এই দাম অপরিবর্তিত ছিল। রবিবারও ডিজেলের দাম পরিবর্তন করেনি তিনটি রাষ্ট্রায়ত্ত তেল বিপণন সংস্থা। ফলে এদিন চার মেট্রো শহরে এদিন লিটার পিছু ডিজেলের দাম কী, তা দেখে নেওয়া যাক এক নজরে:

  • কলকাতা: ৭৩ টাকা ৯৯ পয়সা/লিটার
  • নয়াদিল্লি: ৭০ টাকা ৪৬ পয়সা/লিটার
  • মুম্বই: ৭৬ টাকা ৮৬ পয়সা/লিটার
  • চেন্নাই: ৭৬ টাকা ৮ পয়সা/লিটার

পেট্রলের আজকের দাম:
গত ১৩ দিন পেট্রলের দাম অপরিবর্তিত। সোমবার চার মেট্রো শহরে লিটার পিছু পেট্রলের দাম কী, তা দেখে নেওয়া যাক এক নজরে:

  • কলকাতা: ৮২ টাকা ৫৯ পয়সা/লিটার
  • নয়াদিল্লি: ৮১ টাকা ৬ পয়সা/লিটার
  • মুম্বই: ৮৭ টাকা ৭৪ পয়সা/লিটার
  • চেন্নাই: ৮৪ টাকা ২৭ পয়সা/লিটার

ঘরোয়া বাজারে মোট প্রয়োজনীয় তেলের অধিকাংশ বিদেশ থেকে আমদানি করে ভারত। সরকারের নীতি অনুসারে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামের সঙ্গে সঙ্গতি রেখে ভারতের ঘরোয়া বাজারে খুচরো তেলের দাম পরিবর্তিত হয়। তবে এর উপর আমদানি শুল্ক, ডিলার কমিশন ও অন্যান্য চার্জ যুক্ত করার পর উপভোক্তাদের প্রায় দ্বিগুণ দাম দিয়ে তেল কিনতে হয় ৷ আর স্থানীয় করের কারণে দেশের এক এক প্রান্তে এর দাম বিভিন্ন।

আরও পড়ুন: ঝুঁকিতে যাত্রী সুরক্ষা, লন্ডনে ব্যান করা হল Ola

এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। জাস্ট এখানে ক্লিক করুন

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

business news News : ঝুঁকিতে যাত্রী সুরক্ষা, লন্ডনে ব্যান করা হল Ola - ola cab banned in london

Sun Oct 4 , 2020
হাইলাইটস লন্ডনে ওলা ক্যাবকে নিষিদ্ধ করা হল। তাদের নতুন করে লাইসেন্স দিতে অস্বীকার করেছে লন্ডনের পরিবহন কর্তৃপক্ষ। একাধিক বিধি ভঙ্গের গুরুতর অভিযোগ উঠেছে ওলার বিরুদ্ধে। এই সময় ডিজিটাল ডেস্ক: রানির দেশে নয়া চ্যালেঞ্জের মুখে Ola। ভারতীয় এই অ্যাপ ভিত্তিক ক্যাব সংস্থাকে ব্যান করল লন্ডনের পরিবহন কর্তৃপক্ষ। তাদের দাবি, Ola-য় জনগণের […]

You May Like

Breaking News

Recent Posts