তৃণমূল কংগ্রেসকে হুঁশিয়ারি অর্জুন সিং-এর, রাজ্যপাল ডাকলেন ডিজিপিকে, Arjun Singh warns Trinamool Congress and Governor calls DGP

রবিবার সন্ধেয় গুলিতে খুন মণীশ শুক্লা

রবিবার সন্ধেয় গুলিতে খুন মণীশ শুক্লা

রবিবার সন্ধেয় টিটাগড় থানার খুব কাছেই বিজেপি পার্টিঅ ফিসে ঢোকার সময় দুষ্কৃতীদের গুলিতে খুন হন মণীশ শুক্লা। দুষ্কৃতীরা বেশ কয়েকটি গুলি চালায়। মণীশ শুক্লার ঘাড় ও মাথায় লাগে। তাঁকে সঙ্গে সঙ্গে ব্যারাকপুরের বেসরকারি হাসপাতালে পরে বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই মণীশ শুক্লাকে মৃত বলে ঘোষণা করা হয়।

ব্যারাকপুর মহকুমায় বনধের ডাক

ব্যারাকপুর মহকুমায় বনধের ডাক

এই ঘটনার পরেই অশান্ত হয়ে ওঠে টিটাগড়। বিটি রোড অবরোধ শুরু করেন বিজেপি নেতা কর্মীরা। বিজেপির তরফ থেকে সোমবার ব্যারাকপুর মহকুমায় ১২ ঘন্টার বনধের ডাক দেওয়া হয়। এই ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন একাধিক বিজেপি নেতা। সৌমিত্র খান বলেছেন, বাংলায় সত্যি গণতন্ত্র নেই। শেষ রক্ত বিন্দু পর্যন্ত তিনি লড়ে যাবেন বলেও জানিয়েছেন সৌমিত্র।

অর্জুন সিং-এর ক্ষোভ

অর্জুন সিং-এর ক্ষোভ

এই ঘটনায় রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন বিজেপি সাংসদ অর্জুন সিং। তিনি বলেছেন, মণীশ শুক্লা ছিল ছোট ভাইসের মতো। তাঁকে (অর্জুন) সবসময় ঢাল হয়ে আড়াল করত। এই ঘটনায় তৃণমূল ও পুলিশকে তাদের কুকর্মের জন্য ফল ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

রাজ্যপালের নিশানায় রাজ্য সরকার

রাজ্যপালের নিশানায় রাজ্য সরকার

অন্যদিকে এই ঘটনায় রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। সোমবার সকাল ১০ টায় রাজ্য পুলিশের ডিজি এবং অতিরিক্ত স্বরাষ্ট্রসচিবকে তলব করেছেন তিনি।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

पश्चिम बंगाल में भाजपा नेता को गोली मारी हालत गंभीर BJP leader shot in West Bengal condition critical

Mon Oct 5 , 2020
पश्चिम बंगाल के उत्तर 24 परगना जिले के तीतागढ़ के निकट भाजपा के एक स्थानीय नेता को मोटरसाइकिल सवार दो बदमाशों ने गोली मार दी, जिसमें वह गंभीर रूप से घायल हो गए. Bhasha | Updated on: 05 Oct 2020, 03:12:00 AM प्रतीकात्मक फोटो (Photo Credit: फाइल फोटो) कोलकाता: पश्चिम […]

You May Like

Breaking News

Recent Posts