বাংলায় বিজেপির আসল এজেন্ট মমতা বন্দ্যোপাধ্যায়! আয়নায় মুখ দেখার পরামর্শ অধীর চৌধুরীর, Adhir Chowdhury says Mamata Banerjee is agent of BJP in West Bengal

গেরুয়া শিবিরের সঙ্গে হাত মিলিয়েছে তৃণমূল

গেরুয়া শিবিরের সঙ্গে হাত মিলিয়েছে তৃণমূল

শুক্রবার রাজ্যে বিজেপির উত্থান প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে কাঠগড়ায় তোলেন অধীর চৌধুরী। লোকসভার কংগ্রেস দলনেতা তথা সদ্য নির্বাচিত প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, গেরুয়া শিবিরের সঙ্গে হাত মিলিয়েছে তৃণমূল কংগ্রেস। এই খবর ফলাও করে ছাপানো হয়েছে সর্বভারতীয় সংবাদমাধ্যমগুলিতে।

 বিজেপির সবথেকে বড় এজেন্ট মমতা

বিজেপির সবথেকে বড় এজেন্ট মমতা

অধীর বলেন, বহু তৃণমূল সাংসদ নাগরিকত্ব সংশোধনী বিলের পক্ষে ভোট দেননি।এর দ্বারাই বোঝা যায় বাংলায় বিজেপির সবথেকে বড় এজেন্ট মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এই মর্মে চ্যালেঞ্জও ছুড়ে দেন। তিনি বলেন, আমি এই মর্মে একটি বিতর্ক সভা বসানোর আহ্বান জানাচ্ছি। তিনি এই চ্যালে়্জ গ্রহণ করবেন?

'তৃণমূলের মুখটা আয়নায় দেখতে বলছি'

‘তৃণমূলের মুখটা আয়নায় দেখতে বলছি’

অধীর চৌধুরীর কথায়, তৃণমূল কংগ্রেস দিল্লিতে গিয়ে অভিযোগ করেছে- বাংলার কংগ্রেস বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। আঞ্চলিক পর্যায়ে জাতীয় কংগ্রেসের প্রতি আস্থা হারিয়েছে মানুষ। এই মর্মে অধীর চৌধুরী বলেন, আমাদের দিকে পাথর ছোঁড়ার আগে আমি তৃণমূলের মুখটা আয়নায় দেখতে বলছি।

জবাব তো তৃণমূলকেই দিতে হবে

জবাব তো তৃণমূলকেই দিতে হবে

এই মর্মে অধীর আরও প্রশ্ন তোলেন, যদি মমতা বন্দ্যোপাধ্যায় ক্যাবের বিরুদ্ধে ভোট দেওয়ার নির্দেশ দিয়ে থাকেন, তাহলে দলের সাংসদরা কী করে অনুপস্থিত থাকলেন। সেই জবাব কে দেবেন। এই জবাব তো তৃণমূলকেই দিতে হবে! তৃণমূল কি দয়া করে জানাবে তাঁদের অবস্থান।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

Country-of-origin: onus is on importers

Fri Sep 18 , 2020
From Monday, proof of value addition must; norms to bar Chinese goods gaining from ASEAN FTA. Importers will have to do their due diligence from Monday to ensure that imported goods meet the prescribed ‘rules of origin’ provisions for availing concessional rate of customs duty under free trade agreements (FTAs), […]

Breaking News

Recent Posts