বাংলায় করোনা সংক্রমণ বেড়েই চলেছে, কমছে দৈনিক টেস্টিং, উদ্বেগ দুই জেলায়, Coronavirus affected again record increased in West Bengal on October 5

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে ৩৩৪৮ জন। মোট আক্রান্তের সংখ্যা গতদিন পর্যন্ত ছিল ২ লক্ষ ৭০ হাজার ৩৩১ জন। এদিন ৩৩৪৮ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ লক্ষ ৭৩ হাজার ৬৭৯ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৫২৫৫। এদিন মৃত্যু হয়েছে ৬১ জনের।

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ২ লক্ষ ৭৩ হাজার ৬৭৯ জনের মধ্যে এই মুহূর্তে চিকিৎসাধীন ২৭ হাজার ৭১৭ জন। দৈনিক আক্রান্ত বেড়েছে ৩৩৪৮ জন। এদিন ২৭৮ জন বাড়ল সক্রিয়ের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়ে ছাড়া পেয়েছেন ৩০০৯ জন। মোট করোনা মুক্ত হলেন ২ লক্ষ ৪০ হাজার ৭০৭ জন। সুস্থতার রেট বেড়ে হয়েছে ৮৭.৯৫ শতাংশ।

করোনা টেস্টিং

করোনা টেস্টিং

করোনা বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ৩৪ লক্ষ ৩৮ হাজার ১২৮ জনের। ৮৭টি ল্যাবরেটরিতে এই টেস্টিং হচ্ছে। ১০ লক্ষ জনের মধ্যে টেস্টিং রেট ৩৮২০১। এদিন টেস্টিং হয়েছে ৪০১৪০ জনের। মোট টেস্টিংয়ের নিরিখে করোনা সক্রিয়ের হার ৭.৯৬ শতাংশ।

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়

আক্রান্তের হার কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া ও হুগলি-সহ বেশ কিছু জেলায় উদ্বেগজনক। কলকাতায় করোনা আক্রান্ত ৫৯৮৬৬। এদিন ৬৬৯ জন আক্রান্ত হয়েছেন। এরপরেই আছে উত্তর ২৪ পরগনা। এখানে আক্রান্ত ৫৪৫২৪ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৭৪২ জন। তারপরেই আছে হাওড়া, হাওড়ায় আক্রান্ত ১৯২৬৬। এদিন আক্রান্ত হয়েছেন ১৮৮ জন। তারপরের স্থানে রয়েছে দক্ষিণ ২৪ পরগনা। এদিন ১৯২ জন বেড়ে হয়েছে ১৮৪৪৫। হুগলিতে ১৩৮ জন বেড়ে আক্রান্ত ১৩৫৭০ জন। এরপর পূর্ব মেদিনীপুর ১১৪৫৯। এদিন বেড়েছে ১৪২ জন। পশ্চিম মেদিনীপুরে মোট আক্রান্ত ১০৩৫৭। এদিন বৃদ্ধি পেয়েছে ১৩১।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

Kangana Ranaut: PICS: কাজে মন দিলেন কঙ্গনা রানাওয়াত, সেট থেকে ছবি শেয়ার 'থালাইভি'র... - thalaivi: kangana ranaut is happy to be back at work, shares pics from the set

Mon Oct 5 , 2020
হাইলাইটস সুশান্ত মৃত্যুর কারণ থেকে নেপোটিজম, শিবসেনার সঙ্গে অশান্তি থেকে অনুষ্কা শর্মা-সানি গাভাস্কারের ট্যুইট-দ্বন্দ্ব। গোটা লকডাউনে কাজ করার ছিল না। ইন্ডাস্ট্রি একেবারে বন্ধ। এএল বিজয়ের পরিচালনায় থালাইভির চিত্রনাট্য লিখেছেন কে ভি বিজয়েন্দ্র প্রসাদ। এই সময় বিনোদন ডেস্ক: করোনার কালবেলায় গোটা লকডাউন মানালির বাড়িতেই পরিবারের সঙ্গে ছিলেন। মাঝে মুম্বই এসেছিলেন, কিন্তু […]

You May Like

Breaking News

Recent Posts