India flight-tests anti-submarine ‘SMART’ off Odisha coast

নিজস্ব প্রতিবেদন: লাদাখ উত্তেজনার মধ্যেই একের পর এক চমক ডিআরডিও-র। পরপর কয়েকটি ক্ষেপণাস্ত্রের উন্নত সংস্করণের পরীক্ষার পর এবার SMART-র সফল উড়ান পরীক্ষা সেরে ফেলল ভারত। শত্রুর ডুবোজাহাজ ধ্বংস করতে এই SMART-ই হবে গেম চেঞ্জার।

আরও পড়ুন-রাজ্যপালের কাছে দরবার বাবার, মণীশ খুনে মনোজ ভর্মার নামে লিখিত অভিযোগ বিজেপির

কী এই SMART?

ভারতের এই অস্ত্রের পুরো নাম সুপারসনিক মিসাইল অ্যাসিসটেড রিলিজ অব টর্পেডো। এক কথায় SMART। সোমবার পৌনে বারোটা নাগাদ এটিকে ওড়িশার এপিজে আবদুল কালাম দ্বীপ থেকে উত্ক্ষেপণ করা হয়।
SMART হল মিসাইলের সাহায্যে উত্ক্ষেপণ করা একটি টর্পেডো। একটি নির্দিষ্ট উচ্চতায় গিয়ে এটি তার গতি কম করে লক্ষ্যবস্তুর দিকে টর্পোডোটিকে নিক্ষেপ করে। ডিআরডিও-র দাবি ডুবোজাহাজ বিরোধী লড়াইয়ে এই টর্পেডোই হবে গেম চেঞ্জার।

SMART-র সফল পরীক্ষায় ডিআরডিওকে স্বাগত জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। টুইট তিনি লেখেন, শব্দের থেকে গতিসম্পন্ন ক্ষেপণাস্ত্রের সাহায্যে টর্পেডো পরীক্ষা করেছে ডিআরডিও। ডিআরডিও এবং তার সহযোগীদের এর জন্য অভিনন্দন জানাই। ডুবোজাহাজ বিরোধী যুদ্ধে এটি একটি যুগান্তকারী পদক্ষেপ। 

আরও পড়ুন-মাস্ক বাধ্যতামুলক; হাজিরায় কড়াকড়ি নয়, Unlock 5-এ স্কুল খোলার একগুচ্ছ নির্দেশিকা জারি কেন্দ্রের

ডিআরডিওর তরফে জানানো হয়েছে, SMART-কে ব্যবহার করে সাধারণ টর্পোডোর নাগালের বাইরে থাকা ডুবোজাহাজকে ঘায়েল করা যাবে। সেক্ষেত্রে ডুবোজাহাজ বিরোধী লড়াইয়ে SMART-ই হবে গেম চেঞ্জার।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

২০২১ বিধানসভা নির্বাচনের আগে গোর্খ্যাল্যান্ড তাস বিজেপির, ভোটের চাল ধরে পাল্টা দিল তৃণমূল, BJP plays Gorkhaland card in hill of Darjeeling before 2021 Assembly Election

Mon Oct 5 , 2020
গোর্খাল্যান্ড বৈঠকের ডাক কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিষাণ রেড্ডি চিঠি দিয়ে গোর্খাল্যান্ড বৈঠকে উপস্থিত থাকার আহ্বান জানান, রাজ্যের মুখ্যসচিব, জিটিএ চেয়ারম্যান এবং গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতিকে। তবে সভাপতি বলতে কাকে আহ্বান জানানো হয়েছে বিনয় তামাং নাকি বিমল গুরুংকে তা স্পষ্ট নয় চিঠিতে। বিজেপির ভোটের চাল গোর্খাল্যান্ড তৃণমূলের অভিযোগ, বিজেপি ভোট এলেই […]

Breaking News

Recent Posts