২০২১ বিধানসভা নির্বাচনের আগে গোর্খ্যাল্যান্ড তাস বিজেপির, ভোটের চাল ধরে পাল্টা দিল তৃণমূল, BJP plays Gorkhaland card in hill of Darjeeling before 2021 Assembly Election

গোর্খাল্যান্ড বৈঠকের ডাক

গোর্খাল্যান্ড বৈঠকের ডাক

কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিষাণ রেড্ডি চিঠি দিয়ে গোর্খাল্যান্ড বৈঠকে উপস্থিত থাকার আহ্বান জানান, রাজ্যের মুখ্যসচিব, জিটিএ চেয়ারম্যান এবং গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতিকে। তবে সভাপতি বলতে কাকে আহ্বান জানানো হয়েছে বিনয় তামাং নাকি বিমল গুরুংকে তা স্পষ্ট নয় চিঠিতে।

বিজেপির ভোটের চাল গোর্খাল্যান্ড

বিজেপির ভোটের চাল গোর্খাল্যান্ড

তৃণমূলের অভিযোগ, বিজেপি ভোট এলেই গোর্খাল্যান্ড তাস খেলে। সেইমতোই কেন্দ্রের বিজেপি সরকার গোর্খাল্যান্ড ইস্যুকে তুলে ধরে পাহাড়ে অশান্তি পাকাতে চায়। এবারও এই বৈঠক ডাকা ভোটের চাল বিজেপির। পর্যটনমন্ত্রী গৌতম দেব এই মর্মে বিজেপিকে একহাত নেন।

ভোট নেওয়ার জন্য বিজেপির ফন্দি

ভোট নেওয়ার জন্য বিজেপির ফন্দি

গৌতম দেব বলেন, কেন্দ্র গোর্খাদের বোকা বানাচ্ছে। এই বৈঠক স্রেফ ভোটের জন্য। সামনের বছর ভোট, তার আগে গোর্খাদের কাছ থেকে ভোট নেওয়ার জন্য বিজেপি ফন্দি এঁটেছে। জিটিএ প্রশাসক বোর্ডের চেয়ারম্যান অনীত থাপাও এই মর্মে অভিযোগ করেছে কেন্দ্রের বিরুদ্ধে।

বিমল গুরুংকে চিঠি বিজেপির!

বিমল গুরুংকে চিঠি বিজেপির!

আবার আরও একটা সমস্যা তৈরি হয়েছে বিজেপি সরকারের পাঠানো চিঠি নিয়ে। গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতিকে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে। কিন্তু চিঠি দেওয়া হয়েছে দার্জিলিংয়ে গুরুংয়ের অফিসে। তাহলে কি গুরুংকে ডাকা হয়েছে বৈঠকে, যিনি বর্তমানে সভাপতি নন এবং রাজ্য থেকে একপ্রকার বিতাড়িত।

গোর্খাল্যান্ড লোভ দেখিয়ে ভোট!

গোর্খাল্যান্ড লোভ দেখিয়ে ভোট!

অভিযোগ, ২০০৯ থেকে ২০১৯ পর্যন্ত গোর্খাল্যান্ড লোভ দেখিয়ে তিনবার লোকসভা নির্বাচনে জিতেছে বিজেপি। ফের একবার গোর্খাল্যান্ড তাস থেলে ২০২১-এ ফায়দা লুটতে চাইছে। আবারও তারা গোর্খা জনমুক্তি মোর্চার গুরুং গোষ্ঠী, জিএনএলএফ ও পাহাড়ের অন্যান্য কয়েকটি দলকে সঙ্ঘব্ধ করতে এই প্ল্যান করেছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

hathras: নির্ভয়া মামলায় ধর্ষকদের পক্ষের আইনজীবীই এ বার হাথরসের অভিযুক্তদের মামলা লড়বেন - hathras gangrape case: nirbhaya case lawyer ap singh to defend 4 upper caste men accused in hathras

Mon Oct 5 , 2020
এই সময় ডিজিটাল ডেস্ক: নির্ভয়া গণধর্ষণ ও খুনের মামলায় যে আইনজীবী চার ধর্ষকের পক্ষ নিয়ে আদালতে শেষ মুহূর্ত পর্যন্ত সওয়াল চালিয়ে গিয়েছিলেন, সেই এপি সিং এ বার হাথরসের অভিযুক্তদের পক্ষে মামলা লড়বেন। সোমবার প্রকাশিত একটি ইংরেজি সংবাদমাধ্য়মের খবরে এমনটই দাবি করা হয়েছে। ২০১২ সালে দিল্লির রাজপথে চলন্ত বাসের মধ্যে নির্ভয়াকে […]

You May Like

Breaking News

Recent Posts