পুরুষতান্ত্রিকতার হেজিমনি? পুরুষের জন্যও একটি দিবস!

সৌমিত্র সেন

হ্যাঁ, এ-পোড়া পুরুষবিশ্বে পুরুষদের জন্যও আবার একটি দিন ধার্য হয়েছে! 

একটু লিঙ্গবৈষম্যমূলক সুর শোনা যাচ্ছে? না, মোটেই তেমন নয় বিষয়টি। আসলে বিশ্ব জুড়ে তো মনে করা হয় পুরুষতান্ত্রিক সমাজে অবহেলিত-নিপীড়িত নারীরাই। ফলে নারীদিবস পালনের যদি-বা কিছু তাৎপর্য থেকে থাকে, গিভেন সোশ্যাল কনটেক্সটে পুরুষদিবস পালনের কী সার্থকতা? 

এ বিতর্কে কেউ কেউ পীড়িত পতি পরিষদ টাইপের মঞ্চের কথা মনে করিয়ে দিয়ে হয়তো লড়াইয়ের অন্য জানলা হাট করে খুলে দিতে চাইবেন। হয়তো বলতে চাইবেন– না, মশায়, পুরুষরাও খুব দুঃখে থাকেন, কষ্টে থাকেন! ওঁরাও কাঁদেন, ব্যথা পান, মুখ লুকান। ওঁদের জন্যও একটু সহানুভূতি রাখুন। বেশ কথা। কিন্তু আদপেই তাল ঠুকে দ্বন্দ্বযুদ্ধে আহ্বানের বিষয়ই নয় এটি।

এ আসলে সভ্য ভদ্র সমাজের প্রথাসিদ্ধ কাঠামোর ভিতরে বৈষম্যহীন উদযাপনের এক মধুর অ্যাপ্রোচ। যেখানে বিচ্ছেদ নয়, মিলন; সংঘাত নয়, সহাবস্থান; প্রতিযোগিতা নয়, সহমর্মিতার স্নিগ্ধ আবহ। যে-আবহে আসলে পুরুষদের জন্য শুভেচ্ছা ও সমব্যথার আবেগ ও অনুভূতি জমাট হয়ে রয়েছে।

আমাদের সমাজজীবনে পুরুষদের সামগ্রিক অবদানকে সম্মান জানানোর লক্ষ্যে এ দিনটির উদযাপন প্রথম শুরু হয় ১৯৯২ সালে। প্রাথমিক ভাবে অবশ্য দিনটি ৭ ফেব্রুয়ারি পালিত হত। ১৯৯৯ সালে বদলে হয় ১৯ নভেম্বর। ভারতে দিনটি ২০০৭ সাল থেকে নিয়মিত পালিত হয়ে আসছে। দিনটির এ বছরের থিম হল– ‘বেটার হেলথ ফর মেন অ্যান্ড বয়েজ’। ‘হেলথ’ উল্লেখ রয়েছে বটে, তবে, শুধু শরীর নয়, সারা পৃথিবীর পুরুষদের (বালক, কিশোর, তরুণ এবং পুরোদস্তুর পুরুষ নির্বিশেষে) শারীরিক ও মানসিক সুস্থতার শুভকামনার দিন এটি। যে-প্রার্থনায় সামিল হতে পারেন সকলে। সমাজের সর্বস্তরের মানুষ। 

এই অবসরে মেয়েরা নিশ্চয়ই ঠোঁট টিপে হেসে বলবে না, এবার ছেলেদের দুর্দশার কথা ভেবে কোনও কবি না লিখে ফেলেন– আমি এক সাধারণ ছেলে, ওগো শরৎবাবু, একটা গল্প লেখো আমার জন্য!

আসলে সমাজের অগ্রগতির জন্য তার দু’টি অংশকেই সুস্থ ও সতেজ থাকতে হবে। পুরুষদিবস আসলে সেই বেসিক ট্রুথকেই মনে করিয়ে দেওয়ার দিন! দিনটি কোনও ভাবেই নারীদিবসের অনুকরণ নয়, প্রতিস্পর্ধী নয়, ব্যঙ্গও নয়! এ এক অঙ্গীকার। সকলে একসঙ্গে ভালো থাকার ও ভালো ভাবার অঙ্গীকার। 

আরও পড়ুন:  বিশ্ব শৌচাগার দিবসে বিশ্ব জুড়ে পরিচ্ছন্নতারই অঙ্গীকার



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

Ponting says, India will be unsettled team without Virat Kohli । গতবার স্মিথ-ওয়ার্নারের অভাব টের পেয়েছিল অস্ট্রেলিয়া, কোহলির অনুপস্থিতিতে বাড়তি চাপে থাকবে টিম ইন্ডিয়া! মন্তব্য পন্টিংয়ের

Thu Nov 19 , 2020
নিজস্ব প্রতিবেদন:  দু’বছর আগে অস্ট্রেলিয়াকে তাদের দেশেই ২-১ ব্যবধানে টেস্ট সিরিজে হারিয়ে ইতিহাস রচনা করেছে কোহলি অ্যান্ড কোম্পানি। যদিও সেই সিরিজে স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার ছিলেন না। এবার স্মিথ-ওয়ার্নারের সঙ্গে যোগ হয়েছেন মার্নাস লাবুশানে। ফলে এবার সেয়ানে সেয়ানে লড়াই হবে দুই দলের মধ্যে। এদিকে ডনের দেশে একদিনের সিরিজ এবং টি-টোয়েন্টি […]

Breaking News

Recent Posts