Melbourne-এর রেস্তোরাঁয় Rohit-Rishabh’দের বিল মেটালেন ভারতীয় ভক্ত

নিজস্ব প্রতিবেদন: নতুন বছরের প্রথম দিনেই প্রিয় ক্রিকেট তারকাদের সঙ্গে ছবি তোলার সুবর্ন সুযোগ হাতছাড়া করেননি। আর তারপরেই মেলবোর্নের রেস্তোরাঁয় রোহিত শর্মা (Rohit Sharma)-ঋষভ পন্থ (Rishabh Pant)-নভদীপ সাইনি (Navdeep Saini)-শুভমান গিলদের (Shubman Gill) বিল মেটালেন সেই উচ্ছ্বসিত ভারতীয় ভক্ত।

রেস্তোরাঁয় প্রিয় তারকাদের কাছে পেয়ে যেন আনন্দে আত্মহারা হয়ে পড়লেন নভলদীপ সিং  (Navaldeep Singh) নামে ওই প্রবাসী ভারতীয়। ২০২১ সালের প্রথম দিনটাই শুরু হল রোহিত শর্মা-ঋষভ পন্থ-নভদীপ সাইনি-শুভমান গিলদের সঙ্গে ছবি তুলে। আর সেই ছবি তুলতে পারায় এতোটাই আনন্দ পেয়েছেন তিনি যে রোহিতদের লাঞ্চের বিল মেটালেন নভলদীপ। ১১৮.৬৯ অস্ট্রেলিয়ান ডলার, ভারতীয় মুদ্রায় যার পরিমান ৬৬৮৩ টাকার মতো (AUD 118.69 INR 6683) ।

 

আরও পড়ুন- বছরের প্রথম দিনেই সুখবর শোনালেন Shakib Al Hasan

রেস্তোরাঁয় প্রথমে প্রিয় ক্রিকেটারদের দেখতে পেয়ে নিজের মতো সামান্য খাবারের অর্ডার দিয়ে অপেক্ষা করতে থাকেন নভলদীপ সিং (Navaldeep Singh) । এরপর রোহিতরা জানতে পারেন যে তাঁদের পুরো বিল মিটিয়ে দিয়েছেন নভলদীপ (Navaldeep Singh)। রোহিত শর্মা (Rohit Sharma) তাঁকে টাকা দিতে গেলে তিনি তা নেননি। একধাপ এগিয়ে ঋষভ পন্থ (Rishabh Pant) বলেন, ছবি তখনই তোলা হবে যদি বিলের টাকা নেন তিনি। পন্থের প্রস্তাবও নাকচ করে দেন তিনি।
এরপর ওই ভক্তের সঙ্গে কোলাকুলি করেন ঋষভ পন্থ (Rishabh Pant)। এরপর নভলদীপ ও তাঁর স্ত্রীর সঙ্গে ক্রিকেটাররা ছবি তোলেন।

আরও পড়ুন- স্ত্রী’র সঙ্গে দূরত্ব…তাই রান পাচ্ছে না স্মিথ: Kim Hughes

 

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

নতুন বছরে ব্রাইটকে নিয়ে আলোর খোঁজে SC East Bengal কোচ Robbie Fowler

Fri Jan 1 , 2021
নিজস্ব প্রতিবেদন: আইএসএলে সাত ম্য়াচ খেলা হয়ে গিয়েছে এখনও জয়ের মুখ দেখেনি এসসি ইস্টবেঙ্গল (SC East Bengal)। পুরনো বছরের ব্যর্থতা ঝেড়ে ফেলে নতুন বছরে নতুন উদ্যমে ঘুরে দাঁড়াতে মরিয়া রবি ফাউলারের (Robbie Fowler) লাল-হলুদ ব্রিগেড। লাল-হলুদের ব্রিটিশ কোচকে আশার আলো দেখাচ্ছেন বাইশ বছর বয়সী ব্রাইট এনোবাখারে (Bright Enobakhare)। Our new […]

Breaking News

Recent Posts