বাংলাদেশকে ২০ লক্ষ ডোজ Covidshield উপহার পাঠাচ্ছে Modi সরকার

নিজস্ব প্রতিবেদন: ভারতে শুরু হয়েছে গণটিকাকরণ। শুরুতে ৩ কোটি প্রথম সারির কোভিড যোদ্ধাকে দেওয়া হবে ভ্যাকসিন (Covid Vaccine)। এর মধ্যেই পড়শি বন্ধুরাষ্ট্র বাংলাদেশের দিকেও সাহায্যের হাত বাড়িয়ে দিল ভারত সরকার। ঢাকায় কোভিশিল্ডের ২ মিলিয়ন বা ২০ লক্ষ ডোজ টিকা উপহার পাঠাচ্ছে নয়াদিল্লি। 

সেরাম ইনস্টিটিউটের কোভিশিল্ড ভ্যাকসিন (Covidshield) পাঠানো হচ্ছে বাংলাদেশে। ২০ লক্ষ ডোজ উপহার হিসেবে তুলে দেওয়া হচ্ছে বাংলাদেশ সরকারকে। আগামী ২০ জানুয়ারি একটি বিশেষ বিমানে তা পৌঁছবে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। ভারত-বাংলাদেশ পারস্পরিক বন্ধুত্বকে আরও দৃঢ় করতেই ভ্যাকসিন দেওয়ার সিদ্ধান্ত বলে খবর নয়াদিল্লি সূত্রে।    

ভারতে দু’টি টিকাকে অনুমোদন দেওয়া হয়েছে। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন কোভিশিল্ড (Covidshield) তৈরি করেছে ভারতের সেরাম ইনস্টিটিউট। আর একটি হায়দরবাদের সংস্থা ভারত বায়োটেকের কোভ্যাক্সিন (Covaxin)। কোভিশিল্ড ট্রায়ালের তিনটি ধাপই পার করেছে। তবে কোভ্যাক্সিন ৩টি ধাপের আগেই জরুরি ভিত্তিতে ছাড়পত্র দেওয়া হয়েছে। 

আরও পড়ুন- করোনা-আতঙ্কে এ বছর বন্ধই অস্ট্রেলিয়ার সীমান্ত            



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

Natarajan-এর নো-বলে 'রহস্যে'র গন্ধ পাচ্ছেন Warne! সমালোচনার জবাব ভক্তদের

Tue Jan 19 , 2021
নিজস্ব প্রতিবেদন: ব্রিসবেনে টেস্ট অভিষেক হওয়া ভারতীয় পেসার টি নটরাজনের উপর গুরুতর অভিযোগ এনেছেন অজি কিংবদন্তি শেন ওয়ার্ন।  একাধিক নো-বল নটরাজনের। রহস্যের গন্ধ পাচ্ছেন ওয়ার্ন। সরাসরি না হলেও ঘুরিয়ে তিনি কী ইঙ্গিত দিতে চাইলেন। ভক্তরা অবশ্য ওয়ার্নের তীব্র সমালোচনা করেছেন। Shane Warne “Something that’s caught my eye when Natarajan was […]

Breaking News

Recent Posts