লাল বেজিং ঝড়ে হলুদ, অবাক নগরবাসী

নিজস্ব প্রতিবেদন: প্রকৃতির খেয়ালের কোনও সীমা-পরিসীমা নেই। কোথাও বরফ পড়ছে, তো কোথাও আগুনগরম। কোথাও ঝড়-জল তো কোথাও নিছক ধুলোবালির ঢেউ!

সোমবার সকালে চিনের রাজধানী বেজিংয়ে (Beijing) যেমন। যেদিকে চোখ যায় শুধু হলুদ আর হলুদ। আসলে বালিঝড়ের চিহ্ন। যদিও সকালে রাস্তায় বেরিয়েছেন মানুষজন। কাজে যাওয়ার তাড়া। এ ছাড়াও তো হাজারো কাজ থাকে। কিন্তু সকলেই সেই বিস্তারিত হলুদ দেখে অবাক!

আরও পড়ুন: Very Little Change-এর মাধ্যমে মানবদেহে করোনা বাদুড় থেকেই

আসলে গোবি মরুভূমি ও চিনের উত্তর-পশ্চিমাঞ্চলে সৃষ্ট ভারী ধুলোবালির ঝড় (thick brown dust) বেজিংয়ে এই পরিস্থিতির জন্ম দিয়েছে। চিনের আবহাওয়া সংস্থা জানিয়েছে, গত এক দশকে এটিই সব চেয়ে বড় ধুলো ঝড়। ‘দ্য চিনা মিটিওরলজিক্যাল অ্যাডমিনিস্ট্রেশন’ (The China Meteorological Administration) সোমবার সকালে হলুদ সতর্কতা জারি করেছিল। সংস্থাটি জানায়, ইনার মঙ্গোলিয়া (inner Mongolia and parts of northwestern China) থেকে এই ঝড় ছড়িয়ে পড়েছে গাংসু, সাংহাই ও হেবেই প্রদেশে (Gansu, Shanxi and Hebei)। এলাকাগুলি বেইজিংয়ের চারদিকে অবস্থিত।

চিনের তরফে জানানো হয়, ঝড়টি অন্য দিকে ঘুরে যেতে পারে। আগামী বুধ বা বৃহস্পতিবারের দিকে বেজিংয়ের আকাশ পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। প্রায় প্রতিবছরই মার্চ-এপ্রিলে ধুলোঝড়ের মুখে পড়ে বেজিং। গোবি মরুভূমির (Gobi Desert) পাশাপাশি চিনের উত্তরাঞ্চলে জঙ্গল নষ্ট (deforestation) ও মাটির ক্ষয় থেকে এ ঝড় তৈরি হয় বলে ধারণা করা হয়ে থাকে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

ছেলে বিয়ে বলে কথা! আকাশ থেকে কোটি কোটি টাকা ওড়ালেন বাবা

Wed Mar 17 , 2021
নিজস্ব প্রতিবেদন: ছেলের বিয়ে বলে কথা! তাই আমন্ত্রিতদের উপর টাকার বর্ষণ করলেন বাবা। সেই জন্য আনা হয়েছিল হেলিকপ্টার। অভিনবত্ব ও চমক আনতে এই পদক্ষেপ বাবার। সেই মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ার ময়দানে আসা মাত্রই অবাক চোখে ভাইরাল গোটা ভিডিও। একাংশ অবশ্য এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। কালো টাকার অভিযোগ এনেছেন তাঁরা। […]

Breaking News

Recent Posts