মুর্শিদাবাদে সাংসদ তহবিলের টাকায় অক্সিজেন প্লান্ট, Mamata-কে ফের চিঠি Adhir-র

নিজস্ব প্রতিবেদন:  ব্যবধান মাত্র দিন তিনেকের। নিজের সাংসদ তহবিলের টাকায় অক্সিজেন পান্ট তৈরি করতে চেয়ে ফের মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন অধীর চৌধুরী (Adhir Chowdhuri)। আবারও আর্জি জানালেন হস্তক্ষেপ করার।

বিপদের ইঙ্গিত মিলেছিল ভোটের সময়ই। বাংলায় করোনা পরিস্থিতি এখন রীতিমতো উদ্বেগজনক। নিজের সাংসদ তহবিলের টাকায় মুর্শিদাবাদে অক্সিজেন প্লান্ট তৈরি করতে চান অধীর চৌধুরী। জেলাশাসককে ইতিমধ্যেই টাকা বরাদ্দ করার জন্য দু’বার চিঠিও লিখে ফেলেছেন বহরমপুরের সাংসদ। কিন্তু কাজ হয়নি কিছুই এরপর গত শুক্রবার মুখ্যমন্ত্রীকে হস্তক্ষেপে আর্জি জানিয়ে চিঠি লিখেছিলেন অধীর। 

আরও পড়ুন: কলকাতার ATM জালিয়াতির রহস্য ভেদে ডাকা হল Hitachir অফিসারদের

কী লিখেছিলেন চিঠিতে? অধীরের বক্তব্য, ‘জেলাশাসকের কাছে খোঁজ নিয়ে জানতে পেরেছি, এই প্রস্তাব স্বাস্থ্যভবনে পাঠিয়ে দেওয়া হয়েছে, কিন্তু অনুমোদন আসেনি এখনও’। মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করেছিলেন, ‘জরুরি ভিত্তিতে এই প্রস্তাব অনুমোদনের জন্য আপনার হস্তক্ষেপে প্রয়োজন।’ একই আর্জি জানিয়ে ফের চিঠি লিখলেন মুখ্যমন্ত্রীকে।

প্রসঙ্গত, অধীর চৌধুরী  নিজেও করোনা আক্রান্ত হয়েছিলেন। তখন রাজ্যে বিধানসভা ভোট চলছে। বড়ঞার প্রার্থী শিলাদিত্য হালদারের কোভিড পজিটিভ রিপোর্ট আসার পর নিভৃতবাসে চলে গিয়েছিলেন অধীর (Adhir Chowdhury)। এরপর টুইট করে জানান, ‘আমি কোভিড পজিটিভ। গত ৭ দিনে আমার কাছাকাছি আসা সকলকে কোভিডবিধি মেনে চলতে অনুরোধ করছি’

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

শো-কজের জবাব দিতে চলেছেন আলাপন, কী থাকতে পারে চিঠিতে?

Tue Jun 1 , 2021
নিজস্ব প্রতিবেদন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুমতি নিয়েই দিঘায় পূর্ব নির্ধারিত বৈঠকে যোগ দিয়েছিলেন। আর মুখ্যসচিব হিসেবে মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে কর্তব্য পালন করেছেন। কেন্দ্রের শো-কজের প্রেক্ষিতে আলাপন বন্দ্যোপাধ্যায় (Alapan Bandyopadhyay) এমন জবাব দিতে পারেন বলে সূত্রের খবর।    কেন্দ্রীয় সচিব কারণ-দর্শানোর চিঠি পাঠিয়ে জানতে চেয়েছেন, সরকারি কর্মী হিসেবে প্রধানমন্ত্রীর ডাকা বৈঠক […]

Breaking News

Recent Posts