তৃণমূলে অভিজিত্! বিকেলে আচমকাই অভিষেকের অফিসে প্রণবপুত্র

নিজস্ব প্রতিবেদন: রাজ্যে তৃতীয়বার তৃণমূল ক্ষমতায় আসার পর বিজেপি শিবিরে ভাঙনের শব্দ প্রকট। এবার ধাক্কা কংগ্রেসেও!

আরও পড়ুন-সেই ৫ এপ্রিলের পর রাজ্যে COVID সংক্রমণ ২ হাজারের নীচে, মৃতের সংখ্যা ৫০-র কম

সোমবার বিকেলে আচমকাই ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের(Abhishek Banerjee) অফিসে হাজির হন জঙ্গিপুরের প্রাক্তন কংগ্রেস সাংসদ অভিজিত্ মুখোপাধ্যায়। রাজ্য রাজ্যনীতিতে জোর জল্পনা, তৃণমূলেই যোগ দিতে পারেন প্রণবপুত্র। এদিনে বেশ কিছুক্ষণ বৈঠক হয় তাদের মধ্যে।

উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের ফলাফলে পর তৃণমূলের সঙ্গে যোগাযোগ বাড়ছে অভিজিত্ মুখোপাধ্যায়ের। সপ্তাহ খানেক আগে জঙ্গিপুরে প্রণবপুত্রের সঙ্গে দেখা করেন তৃণমূল কংগ্রেসের একঝাঁক নেতা। গত ৯ জুন জঙ্গিপুরে অভিজিতের(Abhijit Mukerjee) সঙ্গে সাক্ষাত করেন রাজ্যের মন্ত্রী আখরুজ্জামান ও সাবিনা ইয়াসমিন, মুর্শিদাবাদ জেলা তৃণমূল সভাপতি আবু তাহের-সহ একাধিক নেতা।

আরও পড়ুন-কেন নিরাপত্তা প্রত্যাহার করল রাজ্য, জানতে চেয়ে হাইকোর্টে মামলা Suvendu-র 

ওই সাক্ষাতের পরই জেলায় জল্পনা ছিল অভিজিতের তৃণমূলে যোগদানের একটা সম্ভাবনা তৈরি হচ্ছে।  তবে গতবার গোটা বিষয়টা সৌজন্য বলেই উড়িয়ে দিয়েছিলেন অভিজিত্। এবার আজ খোদ অভিষেকের সঙ্গে সাক্ষাত।

(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)
 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

নারদ মামলায় হলফনামা গ্রহণ করেনি হাইকোর্ট, চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে Mamata

Mon Jun 21 , 2021
নিজস্ব প্রতিবেদন: নারদ মামলায় মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) পক্ষ করেছে সিবিআই (CBI)। মুখ্যমন্ত্রীর তরফে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) হলফনামা জমা দেওয়ার চেষ্টা করেন তাঁর আইনজীবী। কিন্তু তা গৃহীত হয়নি আদালতে। হাইকোর্টের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ হলেন মমতা (Mamata Banerjee)। মঙ্গলবার শীর্ষ আদালতের অবকাশকালীন বেঞ্চে হতে চলেছে […]

Breaking News

Recent Posts