বচসা চলাকালীন লিভ-ইন পার্টনারকে খুন? নিউটাউনে গ্রেফতার আইটি কর্মী

নিজস্ব প্রতিবেদন: কীভাবে মৃত্যু হল লিভ-ইন পার্টনারের? তদন্তে নেমে আইটি কর্মী প্রেমিককে গ্রেফতার করল পুলিস। ধৃতের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

জানা গিয়েছে, নিউটাউনের থাকদারি এলাকায় বাড়ি ভাড়া নিতে থাকতেন মালদহের বাসিন্দা দেবব্রত পতি ও ঝাড়খণ্ডের রিচা সিং। সল্টলেকে একটি আইটি সংস্থা চাকরি করতেন দু’জনেই। পুলিসের দাবি, লিভ-ইন সম্পর্কে ছিলেন দেবব্রত ও রিচা। ১৫ জুলাই তাঁদের মধ্যে তুমুল বচসা হয়। সেই বচসা থেকে একসময়ে শুরু হয় হাতাহাতি। অভিযোগ, হাতাহাতি চলাকালীন ভারী কিছু দিয়ে রিচাকে আঘাত করে দেবব্রত। শেষপর্যন্ত অচৈতন্য অবস্থায় যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তখন ওই তরুণীকে মৃত বলে ঘোষণা করেন চিকিত্‍সকরা।

আরও পড়ুন: দেবাঞ্জন কাণ্ডের জের! নীলবাতির অপব্যবহার রুখতে তৎপর পুলিস

এই ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্তে নামে নিউটাউন থানার পুলিস। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়। দেবব্রতকে গ্রেফতার করা হল কেন? তাঁর  বিরুদ্ধে থানায় খুনের অভিযোগে FIR করেছেন মৃতার দাদা। প্রাথমিক তদন্তে জানা দিয়েছে,  রিচার বন্ধুবান্ধব প্রায় নিউটাউনের ভাড়া বাড়িতে আসতেন। সেটা একদম পছন্দ ছিল না দেবব্রতের। এমনকী, রিচা অন্য কারও সম্পর্কে জড়িয়েছেন বলে সন্দেহ করতেন অভিযুক্ত।  

(Zee 24 Ghanta App: দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

Germany grapples with flood havoc

Tue Jul 20 , 2021
A massive clean-up is under way, but Germany’s flood damage won’t be fixed for many months. Source link

Breaking News

Recent Posts