‘নিজের ঘেরা ফেরা’র বনগাঁ সংখ্যালঘু মোর্চার সভাপতি পদ থেকে ইস্তফা Khalek Biswas-র

নিজস্ব প্রতিবেদন: ২০১৯ সালে তৃণমূল থেকে যোগ দিয়েছিলেন বিজেপিতে। ‘নিজের ঘরে’ ফেরার ইঙ্গিত দিয়ে বনগাঁ সাংগঠনিক জেলার সংখ্যালঘু মোর্চার সভাপতি পদ থেকে পদত্যাগ করলেন খালেক বিশ্বাস (Khalek Biswas)। জেলা সভাপতির কাছে পাঠিয়ে দিয়েছেন নিজের ইস্তফাপত্র। তাঁর দাবি, বিজেপির সাম্প্রতিক কাজকর্ম নিয়ে ক্ষোভের কারণে দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।           

২০১৯ সালে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন খালেক বিশ্বাস (Khalek Biswas)। ২ বছর যেতে না যেতেই মোহভঙ্গ হল তাঁর। পুরনো দলে কি ফিরে যাচ্ছেন? তাঁর ইঙ্গিতপূর্ণ মন্তব্য,’আমরা রাজনৈতিক লোক। রাজনীতি হয়তো বা করব। সম্মানের জায়গা পেলে ভেবে দেখব। এখনও কিছু ভাবিনি।’

বনগাঁর সংখ্যালঘু মোর্চার সভাপতির ইস্তফা প্রসঙ্গে উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূল কংগ্রেসের কো-অর্ডিনেটর গোপাল শেঠ জানান,’এটা নতুন কিছু নয়। রাজ্যজুড়ে বিজেপিতে আর কেউ থাকতে চাইছে না। কিছু লোক নিজেদের স্বার্থে বিজেপিতে গিয়েছিল। বিজেপি আর এ রাজ্যে ক্ষমতায় আসবে না। সে কারণে তাঁরা আর বিজেপিতে থাকতে চাইছেন না।’

আরও পড়ুন- Tripura: দেবাংশুদের উপরে ‘হামলা’, বিজেপিকে ‘ফ্যাসিস্ট’ বলে তৃণমূলের পাশে CPM

 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)
 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

Tripura: 'পারলে আটকান', 'আক্রান্ত' কর্মীদের পাশে দাঁড়াতে রবিবার ত্রিপুরায় Abhishek

Sat Aug 7 , 2021
নিজস্ব প্রতিবেদন: কথা দিয়েছিলেন ১৫ দিন অন্তর ত্রিপুরায় যাবেন। কিন্তু দলের আক্রান্ত ছাত্র-যুব নেতাদের পাশে দাঁড়াতে সপ্তাহ ঘোরার আগেই সে রাজ্যে যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। রাতে অভিষেক (Abhishek Banerjee) টুইটারে লেখেন,’তৃণমূল কর্মীদের উপরে বর্বরোচিত হামলা করেছে বিজেপির গুন্ডারা। সব কর্মীদের পাশে দাঁড়াতে আগামিকাল আমি ত্রিপুরা আসছি। […]

Breaking News

Recent Posts