সেই রামও নেই সেই অযোধ্যাও নেই, ‘বঙ্গভঙ্গে’ BJP-কে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। Mamata Banerjee on BJP’s north bengal demand

নিজস্ব প্রতিবেদন: উত্তরবঙ্গের সঙ্গে বঞ্চনার অভিযোগ তুলে পৃথক রাজ্যের দাবি তুলেছিলেন জন বার্লা (John Barla)। তার পর বিজেপির ছোট-বড় নেতানেত্রী থেকে রাজ্য সভাপতির গলায় শোনা গিয়েছে একই সুর। গতকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকও ‘বঙ্গভঙ্গ’ বিতর্ক উস্কে দেন। বুধবার উত্তরবঙ্গের বিভাজন নিয়ে তীব্র প্রতিক্রিয়া দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। গেরুয়া শিবিরকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে তিনি বলেন,’খেলা হবে। অত সহজে আমরা খেলায় হারতে চাই না। এটা মাথায় রাখতে হবে।’

এ দিন মমতা (Mamata Banerjee) বলেন,’যারা দেশ বিক্রি করতে চায়, তারা ভাবছে দেশটার সঙ্গে বাংলাটাকেও বিক্রি করে দিই। অত সহজ নয়! খেলা হবে। অত সহজে আমরা খেলায় হারতে চাই না। এটা মাথায় রাখতে হবে।’ তাঁর হুঁশিয়ারি,’বিজেপি নেতাদের মতে দেশ চলবে না। বিজেপির মন্ত্রীদের কথায় বাংলা ভাগ হবে না। সেই রামও নেই সেই অযোধ্যাও নেই। রাম ও অযোধ্যাকে জানতে গেলে আগে ভালো করে রামায়ণটা পড়তে হবে।’

মঙ্গলবার মালদহে নিশীথ প্রামাণিক (Nisith Pramanik) বলেন,’কলকাতা ফ্লাইওভারের বরাদ্দের চেয়েও কম খরচ হয় উত্তরবঙ্গের উন্নয়নে। উত্তরবঙ্গে যে উন্নয়ন হওয়ার কথা ছিল তা হয়নি। জনগণের আবেগের বিপক্ষে থাকব না। গণতন্ত্রে জনতাই শেষ কথা। জনপ্রতিনিধি হিসেবে জনতার আবেগকে সম্মান করা উচিত।’ উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করার দাবি বিজেপির ঘোষিত অবস্থান নয়। তা সত্ত্বেও দিন কয়েক আগে বার্লার পাশে বসে দিলীপ ঘোষ (Dilip Ghosh) দাবি করেন, উত্তরবঙ্গ ও জঙ্গলমহলে উন্নয়ন হয়নি। আলাদা রাজ্যের দাবি অবৈধ নয়। জন বার্লা জনপ্রতিনিধি। যাঁরা তাঁকে জিতিয়েছেন তাঁদের কথা শোনা তাঁর দায়িত্ব।’

আরও পড়ুন- BJP: জনতার আবেগের বিপক্ষে থাকব না, এবার পৃথক রাজ্যের দাবি উস্কে দিলেন Nisith

 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

এটা মোদীর নয় দেশের সম্পত্তি, কেন্দ্রের সম্পত্তি নগদীকরণ প্রকল্পে তোপ Mamata-র। Mamata Banerjee sharp reaction on National Monetisation Pipeline

Wed Aug 25 , 2021
নিজস্ব প্রতিবেদন: এটা মোদীর সম্পত্তি নয়। দেশের সম্পত্তি। দেশ ও জনগণের সম্পত্তি বিক্রি করতে পারে না মোদী। ‘ন্যাশনাল মনিটাইজেশন পাইপলাইন’ (National Monetisation Pipeline) নিয়ে মোদী সরকারকে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।    এ দিন মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee) বলেন,’এটা মোদীর সম্পত্তি নয়। দেশের সম্পত্তি। দেশ ও জনগণের সম্পত্তি বিক্রি […]

Breaking News

Recent Posts