Hizbul Mujahideen: কাশ্মীরের কুলগমে ফের এনকাউন্টার, খতম ২ হিজবুল জঙ্গি – 2 hizbul terrorists killed in encounter in j-k’s kulgam

হাইলাইটস

  • কাশ্মীরে ফের জঙ্গি খতম
  • খতম হিজবুলের দুই জঙ্গি
  • এনকাউন্টার হয় কুলগমে
  • নিহতদের মধ্যে একজনের পরিচয় জানা যায়নি
  • অপর জঙ্গি বিদেশি নাগরকি বলে পুলিশ দাবি করে

এই সময় ডিজিটাল ডেস্ক: জম্মু-কাশ্মীরের (Jammu Kashmir) কুলগমে শনিবার সুরক্ষা বাহিনীর সঙ্গে এনকাউন্টারে (encounter) হিজবুল মুজাহিদিনের (Hizbul Mujahideen) দুই সন্ত্রাসবাদী নিহত হয়েছে। গুলির লড়াইয়ে এক সেনা জওয়ানও জখম হয়েছেন। কাশ্মীর পুলিশ সূত্রে দুই হিজবুল জঙ্গির মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।

পুলিশের এক ঊর্ধ্বতন কর্তা জানান, বিশেষ সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে শনিবার কুলগমের আরাহ অঞ্চলে তল্লাশি অভিযানে গিয়েছিল সুরক্ষা বাহিনী। নির্দিষ্ট এলাকা চারপাশ থেকে ঘিরে ফেলে, শুরু হয় ব্যাপক তল্লাশি।

তিনি জানান, এনকাউন্টারের আগে জঙ্গিদের আত্মসমর্পণের সুযোগ দেওয়া হয়েছিল। স্থানীয় বয়স্কদের মারফত বারবার আত্মসমর্পণ করতে বলা হলেও, ভ্রুক্ষেপ করেনি ওই জঙ্গিরা। উলটে তল্লাশিতে যাওয়া সুরক্ষা বাহিনীকে লক্ষ্য করে গোলাগুলি ছোড়া শুরু করে। পালটা প্রত্যাঘাতে যেতে হয় বাহিনীকে। দু-পক্ষের এই সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হয় দুই হিজবুল মুজাহিদিন জঙ্গি। সংঘর্ষস্থল থেকেই ওই দুই জঙ্গির (Hizbul terrorists) দেহ উদ্ধার করা হয়।

জানা গিয়েছে, নিহত দুই জঙ্গির একজন বিদেশি। নাম আলি ভাই ওরফে হায়দার। দ্বিতীয় জঙ্গির পরিচয় এখনও জানা যায়নি। তবে, দু-জনেই যে হিজবুল মুজাহিদিনের সদস্য, পুলিশ তা নিশ্চিত করেছে। এই অভিযানের সময় জঙ্গিদের গুলিতে আহত সেনা জওয়ানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এনকাউন্টারের এলাকা থেকে আগ্নেয়াস্ত্র ও গোলা-বারুদ পেয়েছে পুলিশ। কেস রেকর্ড হিসেবে সেগুলি বাজেয়াপ্ত করা হয়েছে। তদন্তও শুরু হয়েছে। নিহতরা এর আগে বড় কোনও নাশকতার সঙ্গে জড়িত ছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে হান্দওয়ারায় ওই জঙ্গিদের শেষকৃত্য সম্পন্ন হবে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

পথ আটকে মার্কিন রণতরী, মালাক্কায় চাপে পড়েই কি লাদাখে আস্ফালন চিনের?

Sat Jul 4 , 2020
নিজস্ব প্রতিবেদন: সাগরে বেকায়দায়। তাই কি পাহাড়ে আস্ফালন? লাদাখে যুদ্ধ পরিস্থিতি। ওদিকে ভারত মহাসাগরে ড্রাগনের দমবন্ধ। পথ আটকে মার্কিন রণতরী। তেল আসবে কোন পথে? এটাই চিনের মালাক্কা অনিশ্চয়তা (Malacca Dilemma)।  ভারত ও চিন। হিমালয়ের দুই পাশে হাজার হাজার বছরের প্রাচীন দুই সভ্যতা। একদিকে আর্যজাতি। অন্যদিকে আগ্রাসী হুনজাতি। দুর্লঙ্ঘনীয় পাঁচিল হয়ে এতদিন […]

You May Like

Breaking News

Recent Posts