
৩ জুলাই টুইটারে জানান লকেট
৩ জুলাই শুক্রবার লকেট চট্টোপাধ্যায় জানান, তাঁর করোনা রিপোর্ট পজিটিভ। হাল্কা জ্বর থাকায় একসপ্তাহ ধরেই নিজেকে ঘরবন্দী করেছিলেন তিনি। তারপর সেইদিন হাসপাতেল ভর্তি হন।

৮ জুলাই করোনা মুক্ত লকেট
৮ জুলাই করোনা মুক্ত হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন লকেট চট্টোপাধ্যায়। সেই কথা তিনি টুইটারে জানিয়েছেন। এদিন দুপুরে তাঁকে হাসপাতাল থেকে ছাড়া হয়।

১০ দিন হোম কোয়ারেন্টাইনে
আপাতত ১০ দিন তাঁকে হোমকোয়ারেন্টাইনের সঙ্গে বিশ্রামে থাকতে হবে। জানিয়েছেন চিকিৎসকরা।

আতঙ্কিত হবেন না, বললেন লকেট
লকেট চট্টোপাধ্যায় বলেছেন আতঙ্কিত হবেন না। লক্ষণ দেখা দিলে লুকোবেন না। তিনি লক্ষণ দেখা দিলে চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ দিয়েছেন। বলেছেন নমুনা পরীক্ষা করান। আত্মবিশ্বাস রাখুন, মনের জোর রাখুন।