সরকারি পরিসংখ্যান বলছে, মারণ করোনাকে জয় করে সুস্থ হয়ে ওঠা ব্যক্তির সংখ্যাও বেশ কিছুটা বেড়েছে। আইইডিসিআরের মতে, দেশজুড়ে আরও ৩ হাজার ৭০৬ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। ফলে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল মোট ৮৪ হাজার ৫৪৪ জন। স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা ঢাকায় এক সাংবাদিক বৈঠকে সাম্প্রতিকতম এই পরিসংখ্যান তুলে ধরেন। উল্লেখ্য, গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা সংক্রমণ ধরা পড়েছিল। আর গত ২ জুলাই মোট আক্রান্তের সংখ্যা দেড় লক্ষের গণ্ডি টপকে যায়।
এদিকে, সব মিলিয়ে বিশ্বজুড়ে সংক্রামিত ১ কোটি ২২ লক্ষ পেরিয়ে গিয়েছে। মৃতের সংখ্যা দাঁড়ায় সাড়ে পাঁচ লক্ষেরও বেশি। ব্রাজিলে এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১৭ লক্ষের কিছু বেশি, মৃত ৬৮০৮৯। আমেরিকার পরিস্থিতিও শোচনীয়। সংক্রামিতের সংখ্যা ৩২ লক্ষের কাছাকাছি, প্রাণ গিয়েছে ১ লক্ষ ৩৫ হাজারেরও বেশি বাসিন্দার।
আরও পড়ুন: বিশ্বে করোনার থেকে বেশি মানুষ না খেতে পেয়ে মরবে, হুঁশিয়ারি Oxfam-এর
‘হু’ প্রধান তেদ্রস আধানম ঘেব্রেইয়েসুসেরও মত, করোনা মোটেই নিয়ন্ত্রণে আসেনি। এ দিন একটি স্বাধীন ‘প্যানডেমিক রেসপন্স প্যানেল’ তৈরি করেছে হু যার নেতৃত্বে থাকবেন নিউজিল্যান্ডের প্রাক্তন প্রধানমন্ত্রী হেলেন ক্লার্ক। তবে সংস্থার বক্তব্য, এই লড়াইয়ে গোটা পৃথিবী একজোট না হলে পুরোটাই অনর্থক। এরই মাঝে নয়া সংক্রমণের ঢল জাপানের রাজধানী টোকিয়ো ও অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া প্রদেশে।