এই সময় ডিজিটাল ডেস্ক: দীর্ঘ লকডাউনের পর আনলক ওয়ান পর্বে খুলে দেওয়া হয়েছিল দেশের সমস্ত উপাসনালয়গুলি। চলতি মাসের ৮ তারিখ থেকে সরকারি নির্দেশিকা মেনে খুলে গিয়েছিল দিল্লির ঐতিহাসিক জামা মসজিদের দরজা। তবে, দেশে সংক্রমণের গতি বৃদ্ধিতে জাগাচ্ছে নতুন শঙ্কা। সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বৃদ্ধিতে রোজই তৈরি হচ্ছে নতুন নতুন রেকর্ড। বিগত কয়েক দিনে দিল্লিতেও লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত্যু সংখ্যা। আর এই সংক্রমণ বৃদ্ধির জেরে দিল্লিতে ৪ জুলাই পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ফতেহপুরি মসজিদ। কিছুদিন আগে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয় জামা মসজিদের ইমামের সচিব আমানুল্লাহ।
গোটা দেশে লাফিয়ে বাড়তে শুরু করেছে মারণ ভাইরাস। রাজধানীর পরিস্থিতিও ক্রমশ খারাপ হচ্ছে। সেখানে এখনও পর্যন্ত ১ হাজার ৮৫ জন মারা গিয়েছেন কোভিডে আক্রান্ত হয়ে।
