Coronavirus Pandemic India Live Updates: করোনা LIVE: গোটা বিশ্বজুড়ে বাড়ছে সংক্রমণ, করোনা ঠেকাতে নিয়ন্ত্রণবিধির পরিধি আরও বাড়াল বঙ্গে – coronavirus live updates world india west bengal in bengali

সংক্রমণ বেড়েই চলেছে আমেরিকায়। দেশের নানা প্রান্ত থেকে গত ২৪ ঘণ্টায় ফের ৬০ হাজার নতুন সংক্রমণের খবর মিলেছে বলে জানিয়েছে জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়। মোট আক্রান্তের সংখ্যা ৩৫ লক্ষ ছুঁইছুঁই। মৃতের সংখ্যা এখন ১ লক্ষ ৩৮ হাজার ছাড়িয়েছে।

কয়েক সপ্তাহ ‘ঢিলে’ দেওয়ার পর বিশ্বের কিছু প্রান্তে ফের করোনা সংক্রমণের রমরমা। তার জেরেই লকডাউন বা নিষেধাজ্ঞার কড়াকড়ি ফিরছে একাধিক শহর, প্রদেশ ও স্বশাসিত অঞ্চলে। হংকংয়ে মঙ্গলবার মধ্যরাত থেকেই নয়া সোশ্যাল ডিসট্যান্সিং নীতি কড়া ভাবে বলবৎ হওয়ার কথা। দ্বিতীয় দফার লকডাউন জারি করা হয়েছে অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরে। এ দিকে ইরানে ১৭৯ সংক্রামিতের মৃত্যু হওয়ায় রাজধানী শহরে ফের কিছু নিষেধাজ্ঞা ফিরিয়েছে প্রশাসন।

৯ জুলাই থেকে সাত দিনের জন্য বৃহত্তর কন্টেনমেন্ট এলাকায় নিয়ন্ত্রণবিধি চালু হবে রাজ্যে।

মঙ্গলবার বিশ্বজুড়ে করোনার কবলে চলে যাওয়া মানুষের সংখ্যা ১ কোটি ৩৩ লক্ষ পেরিয়ে যায়, মৃত্যু হয় ৫ লক্ষ ৭৭ হাজারেরও বেশি আক্রান্তের। আমেরিকা এখনও বিশেষজ্ঞদের মাথাব্যথার বড় কারণ। গত এক সপ্তাহ ধরে দিনে গড়ে ৬০ হাজার মানুষ নতুন করে করোনা পজিটিভ হয়েছেন সে দেশে। নতুন হটস্পট লুইজিয়ানার হাল দেখতে এ দিনই রওনা দেন ভাইস-প্রেসিডেন্ট মাইক পেন্স। ফ্লোরিডা ও ক্যালিফোর্নিয়ার হাল তথৈবচ। মায়ামি এখন ফ্লোরিডার হটস্পট।

অস্ট্রেলিয়াতেও সংক্রামিতের সংখ্যা ১০ হাজার পেরোয়। ভিক্টোরিয়ার লকডাউন নিয়ে বিশেষজ্ঞদের মত, এর ফলে সংক্রামিতদের ৫০০০ কনট্যাক্টকে খুঁজে বের করা সহজ হবে। স্বাভাবিক জীবনে ফিরতে থাকা রাশিয়াতেও নতুন করে ছ’হাজারের বেশি করোনা পজিটিভের হদিস মেলে, ১৭৫ জনের মৃত্যু হয়।

মাস্কের ব্যবহার বাধ্যতামূলক করতে চলেছে ব্রিটেন ও ফ্রান্স। এ সবের মাঝেই এ দিন ‘হু’ প্রধান তেদ্রস আধানম ঘেব্রেইয়েসুসের মনে করান ‘এই বিশ্বব্যাপী সংক্রমণ থেকে বেরোনোর সহজ উপায় নেই। অদূর ভবিষ্যতেও যে পুরোনো স্বাভাবিক জীবনে ফেরা যাবে, তা নয়।’

সংক্রমণের ছবিটা কম-বেশি সব দেশেই সমান। গত ৫ দিনে বিশ্ব জুড়ে আক্রান্তের সংখ্যা ১০ লক্ষ ছাড়িয়েছে। ব্রাজিলে এক সপ্তাহে আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৬০ হাজার জন। ভারতে চার দিনেই এক লক্ষ! মেক্সিকোয় ৩ লক্ষের গণ্ডি ছাড়িয়েছে সংক্রমণ। এ দিকে ইংল্যান্ডের এক দল বিজ্ঞানী আজ জানিয়েছেন, আগামী শীতে আরও ভয়ঙ্কর চেহারা নিতে চলেছে কোভিড-১৯।

গুয়াহাটি সেন্ট্রাল জেলে দেড়শোর বেশি বন্দি করোনা-আক্রান্ত। এঁদের মধ্যে রয়েছেন অখিল গগৈ, অমিতাভ বাগচি, অনল সিং, রঞ্জন দইমারি, মোহিত হোজাইয়ের মতো পরিচিতি রাজনৈতিক ও সমাজকর্মীরাও। কেউ কেউ বয়স্ক, নানা অসুখে ভুগছেন। জেলখানায় চিকিৎসা তো দূর অস্ত্, স্যানিটাইজেশন বা দূরত্ববিধি রক্ষারও বালাই নেই বলে অভিযোগ বন্দি-পরিজনের।

এই অবস্থায় সুপ্রিম কোর্টের নির্দেশ মতো প্যারোলে-জামিনে বন্দিদের সাময়িক মুক্তি, সব বন্দির চিকিৎসা এবং জেলে ভিড় কমানো, দূরত্ববিধি রক্ষার দাবি জানিয়েছে কমিটি ফর রিলিজ অব পলিটিক্যাল প্রিজনার্স (সিআরপিপি) ও বন্দিমুক্তি কমিটি। কলকাতার রাসেল স্ট্রিটে অসম ভবন মারফৎ সে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে মঙ্গলবার দাবিপত্র পাঠিয়েছেন এই দুই সংগঠনের তরফে সঞ্চিতা মুখোপাধ্যায় ও ছোটন দাস। মহারাষ্ট্রে ভীমা কোরেগাঁও মামলায় তালোজা সেন্ট্রাল জেলে বন্দি, গুরুতর অসুস্থ প্রবীণ কবি ভারাভারা রাওকে দীর্ঘ টালবাহানার পর ভর্তি করা হয়েছে মুম্বইয়ের জে জে হাসপাতালে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

শিক্ষা দফতরকে এড়িয়ে বৈঠক, তুঙ্গে রাজ্যপাল-উপাচার্যদের সংঘাত। Governor Jagdeep Dhankhar and VCs clash over virtual meeting

Wed Jul 15 , 2020
নিজস্ব প্রতিবেদন: ক্রমশই চড়ছে রাজ্যপাল-উপাচার্যদের সংঘাতের পারদ। উপাচার্যদের ভার্চুয়াল বৈঠকে ডাকেন রাজ্যপাল জগদীপ ধনখড়। কিন্তু উপাচার্যরা জানিয়ে দেন, রাজ্য সরকারের মাধ্যমে ডাকা হোক। উপাচার্য পরিষদের জবাব পছন্দ হয়নি রাজ্যপালের। শোকজ চিঠি পাঠান। উপাচার্য পরিষদ বিবৃতি দিয়ে জানিয়েছে, এই পরিস্থিতিতে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক।           উপাচার্যদের ১৫ জুলাই  বৈঠকে […]

You May Like

Breaking News

Recent Posts