Kolkata bans flights: ৩১ জুলাই পর্যন্ত দিল্লি-মুম্বই থেকে কলকাতায় উড়ান নিষিদ্ধ, তালিকায় আরও ৪ শহর – domestic flight ban from six cities including mumbai and delhi to kolkata airport extended till july end

এই সময় ডিজিটাল ডেস্ক: রাজ্যে সংক্রমণ রুখতে সর্বাধিক করোনা প্রভাবিত অঞ্চল গুলি থেকে কলকাতায় ঘরোয়া উড়ানে নিষেধাজ্ঞারার মেয়াদ বৃদ্ধি করল পশ্চিমবঙ্গ সরকার। আগামী ৩১ জুলাই থেকে দেশের মোট ছ’টি শহর থেকে কলকাতা বিমানবন্দরে কোনও উড়ান অবতরণ করতে পারবে না। ‘নিষিদ্ধ’ এই ছয় শহরের তালিকায় আছে দিল্লি, মুম্বই, পুনে, নাগপুর, চেন্নাই ও আহমদাবাদ। এই শহরগুলিতে সর্বাধিক সংক্রমণের ঘটনা ধরা পড়েছে। এর আগে ৬ জুলাই থেকে ১৯ জুলাই পর্যন্ত ঘরোয়া উড়ানে বিধিনিষেধ জারি করেছিল সরকার। সেই সময় শেষ হওয়ার আগেই নিষেধাজ্ঞার মেয়াদ বৃদ্ধি করা হল।

সর্বাধিক করোনা প্রভাবিত এলাকাগুলি থেকে কলকাতায় ঘরোয়া উড়ান আসা বন্ধ রাখার আর্জি জানিয়ে গত মাসে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের সচিব পিএস খারোলাকে চিঠি পাঠিয়েছিলেন রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা। অন্য রাজ্যগুলি থেকে সপ্তাহে একটি করে উড়ান শহরে আসতে পারে বলে রাজ্য সরকার স্পষ্ট করে দিয়েছিল। রাজ্যের আবেদনে সাড়া দিয়ে মোট ছ’টি শহর থেকে কলকাতায় উড়ান আসা বন্ধ করে দেওয়া হয়েছিল। এয়ারপোর্ট অথরিটির তরফে সে কথা সরকারিভাবে জানিয়ে দেওয়া হয়।

আরও পড়ুন: সংক্রমণে নতুন রেকর্ড বাংলায়! আক্রান্ত আরও ১৮৯৪, কলকাতাতেই ৫০০+

পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। শুক্রবার পাওয়া সর্বশেষ পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে আরও ১ হাজার ৮৯৪ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। ফলে বাংলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮ হাজার ১১ জন। এর মধ্যে একদিনে আরও ৮৩৮ জন সুস্থ হয়ে উঠেছেন। ফলে মোট করোনা মুক্ত ব্যক্তির সংখ্যা বেড়ে হয়েছে ২২ হাজার ২৫৩ জন। সুস্থতার হার ৫৮.৫৪ শতাংশ। আর অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা ১৪ হাজার ৭০৭ জন। এদিকে, একদিনে রাজ্যে করোনার বলি হয়েছেন আরও ২৬ জন। ফলে মোট মৃত ব্য়ক্তির সংখ্যা বেড়ে হয়েছে ১ হাজার ৪৯ জন।

আরও পড়ুন: ‘করোনো সুপার হটস্পট’ ৬ শহর থেকে কলকাতায় উড়ান প্রবেশ নিষিদ্ধ

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

Yes Bank’s FPO receives a 53% subscription on day two, BFSI News, ET BFSI

Fri Jul 17 , 2020
On the second day of the public offering, the Yes Bank’s Rs 15000 crore follow-on-public offer (FPO) has received a subscription of 53%. The portion reserved for qualified institutional purchasers was subscribed 1.44 times;, the portion for non-institutional investors was subscribed for 11%; while the reserved portion for retail investors […]

You May Like

Breaking News

Recent Posts