Coronavirus Pandemic in India Live Updates: করোনা পরিস্থিতি LIVE: কর্নাটকে আক্রান্ত ছাড়াল ১.৫ লাখ, বিশ্বে প্রতি ১৫ সেকেন্ডে একজনের মৃত্যু – Coronavirus Live Updates: Covid-19 Cases In Karnataka Over 1.5 Lakh

এই সময় ডিজিটাল ডেস্ক: করোনাভাইরাসে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ৭ লক্ষ ছাড়িয়েছে। মৃতের সংখ্যার দিক থেকে এখনও শীর্ষে আমেরিকা। ব্রাজিলও দ্রুত এক লক্ষের দিকে এগোচ্ছে। গত দু-সপ্তাহের তথ্য অনুযায়ী বিশ্বজুড়ে ২৪ ঘণ্টায় করোনায় গড়ে ৫,৯০০ মানুষের মৃত্যু হচ্ছে। প্রতি ঘণ্টায় মারা যাচ্ছেন ২৪৭ জন। প্রতি ১৫ সেকেন্ডে মৃত্যু হচ্ছে ১ জনের।

—ভারতে প্রতিদিন গড়ে আক্রান্ত হচ্ছে ৫০ হাজরের বেশি মানুষ। মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রাজিল, ভারত, রাশিয়ার পাশাপাশি অস্ট্রেলিয়া,জাপান,হংকং,বলিভিয়া,সুদান,ইথিওপিয়া,বেলজিয়াম,ইসরায়েলে সংক্রমণের সংখ্যা হু হু করে বাড়ছে।

—ব্রাজিলে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২৮,৫৯,০৭৩।

—গত ২৪ ঘণ্টায় আমেরিকায় কোভিডে মৃতের সংখ্যা ১,২৬২।

—মেক্সিকোয় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৬,১৩৯ জন।

—কর্নাটকে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল ১.৫ লাখ।

—ওয়ার্ল্ডোমিটার জানাচ্ছে, বুধবার পর্যন্ত গোটা বিশ্বে কোভিড আক্রান্তের সংখ্যা ১ কোটি ৮৮ লক্ষ ৫১ হাজার ৭৯১। মৃত্যু হয়েছে ৭ লক্ষ ৭ হাজার ৪৪৮ জনের। সুস্থ হয়ে উঠেছেন ১ কোটি ২০ লক্ষ ৩২ হাজার ৪২৬ জন।

—কলকাতায় কিছুতেই করোনা সংক্রমণে রাশ টানা সম্ভব হচ্ছে না। আক্রান্তের রেখচিত্র ঊর্ধ্বমুখী। একইসঙ্গে উদ্বেগজনক ভাবে বেড়ে চলেছে মৃত্যুর ঘটনাও। শুধু তাই নয়, রাজ্যের মধ্যে এখনও পর্যন্ত কলকাতাতেই সর্বাধিক কোভিড আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে। মৃতের সংখ্যাও রাজ্যের জেলাগুলির মধ্যে কলকাতায় সর্বাধিক।

—বুধবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৮১৬ জন। যার ফলে মোট আক্রান্তের সংখ্যা ৮৩ হাজার ছাড়িয়ে গিয়েছে। সংখ্যাটা দাঁড়িয়েছে ৮৩ হাজার ৮০০ জন। আর একদিনে আরও ৬১ জনের মৃত্যুর ফলে মোট সংখ্যাটা বেড়ে হয়েছে ১ হাজার ৮৪৬ জন।

—নবান্ন থেকে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, গতকাল পর্যন্ত শহরে গত ২৪ ঘণ্টায় শহরে আক্রান্ত হয়েছেন আরও ৬৬৫ জন। ফলে মোট সংক্রমিত ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ২৫ হাজার ২০২ জন। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১৭ হাজার ৫৬১ জন। আর চিকিৎসা চলছে ৬ হাজার ৭৮১ জনের। আর গত ২৪ ঘণ্টায় শুধু কলকাতায় প্রাণ হারিয়েছেন ২৫ জন করোনা আক্রান্ত ব্যক্তি। এখনও পর্যন্ত ৮৬০ জন করোনার বলি হলেন।

—আক্রান্ত এবং মৃতের সংখ্যা কলকাতার পরে সবথেকে বেশি উত্তর ২৪ পরগনা জেলায়। জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৮ হাজার ১৪০ জন। এর মধ্যে করোনাজয়ীর সংখ্যা ১২ হাজার ২৮৭ জন। চিকিৎসা চলছে ৫ হাজার ৪৩৭ জনের। আর এই মারণ ভাইরাসের বলি হয়েছেন ৪১৬ জন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

Reserve Bank of India - Press Releases

Thu Aug 6 , 2020
The Reserve Bank of India today released the data showing daily merchant and inter-bank transactions in foreign exchange for the period June 15, 2020 to June 19, 2020. All Figures are in USD Millions Position Date MERCHANT INTER BANK FCY / INR FCY / FCY FCY / INR FCY / […]

You May Like

Breaking News

Recent Posts