হাইলাইটস
- গত ২৪ ঘণ্টায় রাজ্যে মৃত্যু হয়েছে ৪৯ জন করোনা আক্রান্তের।
- যার মধ্যে কলকাতাতেই মৃত্যু হয়েছে ২০ জন আক্রান্তের।
- ফলে, গত ক’দিন স্থিতাবস্থা বজায় রেখে ফের ঊর্ধ্বমুখী করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা।
— গত ২৪ ঘণ্টায় করোনায় দেশে মৃত্যু হল ৮০৩ জনের।
— করোনাভাইরাসে আক্রান্ত হলেন কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেসের শীর্ষ নেতা সিদ্দারামাইয়া। নিজেই এই খবর জানিয়েছেন তিনি। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
করোনায় আক্রান্ত কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া, ভর্তি হাসপাতালে
— এদিকে গত ২৪ ঘণ্টায় রাজ্যে ২,৭৩৯ জন করোনা আক্রান্তের খোঁজ মিলেছে। ফলে রাজ্যের মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭৫,৫১৬। গত ২৪ ঘণ্টায় রাজ্যে মৃত্যু হয়েছে ৪৯ জন করোনা আক্রান্তের। যার মধ্যে কলকাতাতেই মৃত্যু হয়েছে ২০ জন আক্রান্তের। ফলে, গত ক’দিন স্থিতাবস্থা বজায় রেখে ফের ঊর্ধ্বমুখী করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা। সঙ্গে এদিন রোগমুক্তির সংখ্যাও সর্বোচ্চ- ২২১৩। পাল্লা দিয়ে রাজ্যে বাড়ছে কোভিড টেস্টের সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় ২১,০৭২ জন রাজ্যবাসীর কোভিড টেস্ট করা হয়েছে জানিয়েছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর। স্বাস্থ্যকর্তাদের আশা, এই গতিতে টেস্টের সংখ্যা বাড়লে মুখ্যমন্ত্রীর ঘোষণামতো দৈনিক ২৫ হাজার টেস্টের লক্ষ্যমাত্রা ১৫ অগস্টের অনেক আগেই ছুঁয়ে ফেলবে রাজ্য।
— বাংলায় যেখানে যেমন করোনার দাপট, সেইমতো সেই এলাকায় কোভিড বেডের সংখ্যা বাড়াল রাজ্য সরকার। সোমবার একলপ্তে প্রায় ১২০০ কোভিড বেড বৃদ্ধির বিজ্ঞপ্তি জারি করল স্বাস্থ্য দপ্তর। এর মধ্যে যেমন রয়েছে উত্তর ২৪ পরগনার প্রায় ৩৫০ বেড, তেমনই রয়েছে এনআরএস হাসপাতালের ১১০টি বেডও। এর ফলে উত্তর শহরতলিতে নৈহাটি স্টেট জেনারেল হাসপাতাল (১৩৮), বলরাম সেবামন্দির (১৯৪) ও অশোকনগর স্টেট জেনারেল হাসপাতালের (৮০) পাশাপাশি ব্যারাকপুরের নেহরু মেমোরিয়ালেও মিলবে করোনার চিকিৎসা। কোভিড চিকিৎসায় নতুন হাসপাতাল কিংবা বেড চিহ্নিত অথবা বৃদ্ধি করা হয়েছে হাওড়া, পশ্চিম মেদিনীপুর, মালদহ, মুর্শিদাবাদ ও উত্তর ২৪ পরগনা জেলাতেও।
বাংলায় ফের সম্পূর্ণ লকডাউনের দিন বদল, জানুন নয়া তারিখ…
— গোটা বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ১৮৩১৩০২৫। বিশ্বে মৃতের সংখ্যা ৬৯৪২২৯ এবং গোটা বিশ্বে এখনও পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ১১৫১২৪০৫ জন। বিশেষজ্ঞরা জানিয়েছেন যে করোনাভাইরাস শুধু শ্বাসযন্ত্রের নয়, ক্ষতি করে আরও অনেক অঙ্গের। আর তার মধ্যে অন্যতম হৃদযন্ত্র- সাম্প্রতিক দু’টি সমীক্ষা অন্তত তেমনই বলছে। ‘জেএএমএ কার্ডিওলজি’তে প্রকাশিত দু’টি সমীক্ষায় দাবি, কোভিড-১৯ থেকে সেরে ওঠার পরও হৃদযন্ত্রে এর প্রভাব দীর্ঘদিন থেকে যেতে পারে। শুধু তাই নয়, করোনায় যত মানুষ মারা যান, তাঁদের অনেকেরই মৃত্যুর কারণ কার্ডিয়াক সংক্রমণ বলেই মনে করছেন গবেষকরা।
এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। জাস্ট এখানে ক্লিক করুন।
