Covid News updates: ৭৭ দেশ থেকে ১৭,০০০ ভুয়ো কোভিড টেস্টিং কিট বাজেয়াপ্ত! – 17,000 fake coronavirus testing kits seized from 77 countries!

এই সময় ডিজিটাল ডেস্ক: বিশ্বজুড়ে করোনা সংকটের মধ্যেই এক শ্রেণির কারবারি কোভিড টেস্টিংয়ের জাল কিটের ব্যবসা ফেঁদে বসেছে। বুধবার ইন্টারপোল জানিয়েছে, পুলিশ ৭৭টি দেশে অভিযান চালিয়ে এ পর্যন্ত ১৭,০০০ হাজার ভুয়ো টেস্টিং কিট বাজেয়াপ্ত করেছে। অবৈধ খাদ্য এবং পানীয় পণ্যের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে এই ভুয়ো কিটগুলি সামনে আসে।

ইন্টারপোলের রিপোর্ট অনুযায়ী, বাজেয়াপ্ত করা এই জাল ও নিম্নমানের পণ্যের আর্থিক মূল্য ৪০ মিলিয়ন ডলার। ভারতীয় মুদ্রায় এই আর্থিক অঙ্কের পরিমাণ ২৯৮ কোটি ১৫ লক্ষ ৮০ হাজার টাকা।
এই জাল কারবারে জড়িত থাকার অভিযোগে ৭৭টি দেশ থেকে ৪০৭ জনকে পুলিশ গ্রেফতার করেছে। ২০১৯ সালের ডিসেম্বর থেকে ২০২০ সালের জুন পর্যন্ত এই অভিযানগুলি চালানো হয়।

দক্ষিণ-পূর্ব ফরাসি শহর লিওনের ইন্টারপোল দফতর থেকে জানানো হয়েছে, বাজেয়াপ্ত করা পণ্যগুলির মধ্যে বেআইনি কষাইখানায় জবাই করা পশুর মাংস, দুগ্ধজাত পণ্য ছাড়াও রয়েছে ভুয়ো লেবেলযুক্ত বিভিন্ন খাদ্যপণ্য।

ইন্টারপোলের সেক্রেটারি জেনারেল জুরগেন স্টকের কথায়, ‘বিশ্বজুড়ে দেশগুলি যখন COVID-19 নিয়ন্ত্রণে মরিয়া প্রচেষ্টা চালাচ্ছে, সেসময় একটা দুষ্টচক্র কেবলমাত্র নিজেদের মুনাফার কথা ভেবে সম্ভাব্য বিপজ্জনক পণ্যগুলি ছড়িয়ে দিচ্ছে।’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

तृणमूल व भाजपा में "वर्चुअल रैली वार"

Wed Jul 22 , 2020
कोलकाता। अगले वर्ष विधानसभा चुनाव के मद्देनजर बंगाल पर फतह की लड़ाई सत्तारूढ़ तृणमूल कांग्रेस और भाजपा के बीच तेज हो गयी है, लेकिन कोरोना महामारी के कारण यह लड़ाई वर्चुअल प्लेटफार्म पर लड़ी जा रही है। वर्चुअल मीटिंग से तृणमूल और भाजपा के नेता एक-दूसरे पर निशाना साध रहे […]

You May Like

Breaking News

Recent Posts