- একই ব্যক্তি বা সংস্থার দু’টি PAN কার্ড থাকলেও কী হবে?
অনেক ক্ষেত্রে অনলইনে প্যানের জন্য আবেদন করলেও করদাতার কাছে সেই কার্ড পৌঁছতে পৌঁছতে অপ্রত্যাশিত বেশি সময় লেগে যায় বা সেটি তাঁর কাছে পৌঁছয় না। তখন অনেক ব্যক্তি দ্বিতীয় বার প্যানের জন্য আবেদন করেন। ফলে একজন ব্যক্তি বা সংস্থার নামে দুটি প্যান কার্ড ইস্যু হয়। নিয়ম অনুসারে এক জন ব্যক্তি বা সংস্থার নামে একাধিক প্যান থাকতে পারে না। কোনও কারণে কোনও ব্যক্তির দু’টি PAN কার্ড থাকলে অতিরিক্ত কার্ড অবশ্যই জমা দিয়ে দিতে হবে।
এক ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে একাধিক প্যান আইনের দৃষ্টিতেবেআইনি। এক্ষেত্রে দোষী ব্যক্তির আয়কর আইনের ২৭২(বি) ধারা অনুসারে ১০ হাজার টাকা জরিমানা হতে পারে। ফলে কোনও ব্যক্তির নামে একের বেশি প্যান নম্বর বরাদ্দ হলে অতিরিক্তটি জমা দিয়ে দিতে হবে।
মনে রাখা প্রয়োজন, ব্যাণিজ্যিক কারণে একাধিক কার্ড থাকলেও কোনও ব্যক্তি ভিন্ন ভিন্ন প্যান ব্যবহার করতে পারেন না। উদাহরন হিসেবে বলা যায়, ডিম্যান অ্যাকাউন্ট বা আয়কর বা কর দেওয়ার ক্ষেত্রে একই ব্যক্তি পৃথক প্যান কার্ড ব্যবহার করতে পারেন না।
- কীভাবে অতিরিক্ত প্যান কার্ড জমা দেওয়া যায়?
কোনও ব্যক্তির অতিরিক্ত প্যান কার্ড থাকলে অনলাইন বা অফ লাইনে ফর্ম জমা দেওয়া যায়। প্যান কার্ড সংশোধন বা প্যান জমা দেওয়ার ফর্ম একটিই। অফলাইনে আবেদনের ক্ষেত্রে NSDL-এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে ‘Request For New PAN Card Or/ And Changes Or Correction in PAN Data’ ফর্ম ডাউনলোড করতে হবে এবং সেটি পূরণ করে যে কোনও NSDL অফিসে জমা দেওয়া যাবে।
আরও পড়ুন: আয়কর রিটার্ন জমার শেষ তারিখ ৩০ নভেম্বর, বদল নিয়মেও!
