বুধবার রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের শেয়ারের মূল্য সর্বাধিক রেকর্ড বেড়ে ২,০১০ টাকায় পৌঁছে গিয়েছিল। ফলে এই শিল্প গোষ্ঠীর মোট বাজার মূল্য দাঁড়ায় ১৩.০০ কোটি টাকা। যার ফলে ভারতের দামীতম প্রতিষ্ঠান হয়ে ওঠে রিলায়েন্স। সেইসঙ্গে অনিল আম্বানির সম্পদের পরিমাণ ক্রমাগত বাড়তে থাকে। বিশ্বের পঞ্চম ধনীতম ব্যক্তি হয়ে ওঠেন তিনি। বুধবার মুকেশ আম্বানির মোট সম্পদের পরিমাণ বেড়ে ৩.২ বিলিয়ন ডলার বা ৪.৪৯ শতাংশ।
ধনকুবেরের তালিকার শীর্ষে রয়েছেন আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস। তাঁর মোট সম্পদ ১৮৫.৮ মার্কিন বিলিয়ন ডলার। মাইক্রোসফ্টের বিল গেটস রয়েছে দুইয়ে, সম্পদের পরিমাণ ১১৩.১ বিলিয়ন মার্কিন ডলার। LVMH Moet Hennessy Louis Vuitton-এর প্রধান বার্নার্ড অর্নল্ট পরিবার তিন নম্বরে রয়েছে। ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ রয়েছেন চার নম্বরে।
আরও পড়ুন: প্রতি সপ্তাহে নতুন রেকর্ড, এবার সম্পদে গুগল প্রতিষ্ঠাতাদের টপকে ষষ্ঠ ধনী আম্বানি!
লকডাউনে বিভিন্ন শিল্প সংস্থায় যখন তালা ঝোলার অবস্থা এর ঠিক উলটো ছবি রিলায়েন্সে। তাদের সম্পদ ক্রমশ ফুলে ফেঁপে উঠেছে। আর মুকেশ আম্বানির ক্রমবর্ধমান সম্পদ বৃদ্ধির নেপথ্যে মূল ভূমিকা নিয়েছে জিও প্ল্যাটফর্ম (Jio Platforms)। এই সংস্থায় প্রায় ১৫ বিলিয়ন মার্কিন ডলার লগ্নি এসেছে। আর লগ্নিকারীদের তালিকায় আছে ফেসবুক, ইন্টেল ক্যাপিটাল, জেনারেল অ্যাটলান্টিক, আবু ধাবি ইন্টভেস্টমেন্ট গ্রুপের মতো সংস্থার নাম।
আরও পড়ুন: আর্থিক সংকটের সিঁদুরে মেঘ, করোনায় রেকর্ড বিশ্বের ঋণ
