Mumbai fire: সাত সকালে মুম্বইয়ের শপিং মলে আগুন, ঘটনাস্থলে দমকলের ১৪টি গাড়ি – fire breaks out at shopping centre in mumbai, 14 fire engines at the spot

হাইলাইটস

  • বোরিভালির ওই শপিং সেন্টারে সাত সকালে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১৪টি ইঞ্জিন।
  • ভোরবেলা আগুন লগায় শপিং সেন্টারটি ফাঁকা ছিল।
  • তাই এই অগ্নিকাণ্ডে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই।

এই সময় ডিজিটাল ডেস্ক: শনিবার ভোরেই অগ্নিকাণ্ড মুম্বইয়ে। এদিন সকালে মুম্বইয়ের একটি শপিং সেন্টারে ভয়াবহ আগুন লাগে। বোরিভালিতে অবস্থিত শপিং সেন্টারটি থেকে ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে পড়ে চারদিকে।

বোরিভালির ওই শপিং সেন্টারে সাত সকালে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১৪টি ইঞ্জিন। ভোরবেলা আগুন লগায় শপিং সেন্টারটি ফাঁকা ছিল। তাই এই অগ্নিকাণ্ডে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই। বিল্ডিং-এর বেসমেন্ট থেকেই প্রথম আগুন ছড়ায় বলে জানিয়েছেন চিফ ফায়ার অফিসার প্রভাত রাহাংডালে।

আগুন নিয়ন্ত্রণে আনতে একটি রোবোটকে কাজে লাগানো হয়েছে বলে জানিয়েছেন প্রভাত রাহাংডালে। এছাড়া দমকলের আরও ১৪টি ইঞ্জিন এবং ১৩টি জাম্বো ট্যাংকার আগুন নেভানোর কাজে ব্যবহার করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

ওই শপিং কমপ্লেক্সের মধ্যে অবস্থিত একটি দোকানে শর্ট সার্কিট থেকেই আগুন ছড়িয়ে পড়ে বলে দাবি করেছেন শপিং সেন্টারের সিকিউরিটি ইনচার্জ। তিনি বলেন, ‘রাত ২.৫৫ মিনিটে আগুন লাগে। আগুন লাগার কথা গার্ড প্রথম আমাকে জানান। আমি সঙ্গে সঙ্গেই দমকলে খবর দিই। এই শপিং কমপ্লেক্সের মধ্যে ৭৭টি দোকান রয়েছে। তার মধ্যে একটি দোকানে শর্ট সার্কিট থেকে আগুন লাগে।’ জেসিবি মেশিন ব্যবহার করে আগুন লাগা অংশ ভেঙে ফেলে ভেতরে হাওয়া ঢোকানোর ব্যবস্থা করা হচ্ছে।

গত মাসে দক্ষিণ মুম্বইয়ের নরিম্যান পয়েন্ট এলাকায় ব্যাংক অফ বাহরিন অ্যান্ড কুয়েতের অফিসে আগুন লাগে। গত মাসেই বাণিজ্যনগরী মুম্বইয়ের ক্রফোর্ড মার্কেট এলাকার কয়েকটি দোকানে আগুন লেগেছিল। এই বছর february মাসে নভী মুম্বইয়ের নেরুল সিউড এলাকার সেক্টর ৪৪-এর একটি ২১তলা বিল্ডিঙে ভয়াবহ আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। সেই আগুনটিও ভয়াবহ আকার ধারণ করলেও কোনও হতাহতের ঘটনা ঘটেনি। february মাসেই আবার বিধ্বংসী আগুন লাগে মুম্বইয়ের আরও একটি বহুতলে। মাজগাঁওতে একটি সরকারি বিল্ডিঙের নবম তলায় আগুন লাগে। আগুন নেভাতে ঘটনাস্থলে যায় মকলের ১৬টি ইঞ্জিন ও ৯টি জলের ট্যাংকার।

তারও আগে গত বছরের সেপ্টেম্বর মাসে নভি মুম্বইয়ের ওএনজিসি-র প্ল্যান্টে বিধ্বংসী আগুন লাগে। সেই ঘটনায় মৃত্যু হয়েছিল বেশ কয়েকজনের। পর পর বিস্ফোরণে আশপাশে দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। পরিস্থিতি ভয়াবহতাকে নজরে রেখে সংলগ্ন এলাকা থেকে বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

कैलाश विजयवर्गीय ने किया ट्वीट, `शर्म करो दीदी`

Sat Jul 11 , 2020
कोलकाता। प्रदेश भाजपा ने मुख्यमंत्री ममता बनर्जी पर असफलता का आरोप लगाते हुए शुक्रवार को ‘बांग्लार लोज्जा ममता’ (बंगाल की शर्मिंदगी हैं ममता) अभियान शुरू किया है। भाजपा के आला नेता सोशल मीडिया के फेसबुक, ट्वीटर आदि के माध्यम से मुख्यमंत्री पर हमला बोल रहे हैं। भाजपा के महासचिव व […]

You May Like

Breaking News

Recent Posts