মাঝে সাময়িক বিরতির পরে নিয়ন্ত্রণরেখায় পাক সংঘর্ষবিরতি রোজকার ঘটনায় পরিণত হয়েছে। গত তিন দিনে শুধুমাত্র পুঞ্চে এই নিয়ে তৃতীয় বার পাকিস্তান সংঘর্ষবিরতি লঙ্ঘন করল। গত জানুয়ারি থেকে এখনও পর্যন্ত নিয়ন্ত্রণরেখায় অন্তত ২ হাজার ৭১১ বার সংঘর্ষবিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান। এই হামলায় ২১ জন অসামরিক ব্যক্তি প্রাণ হারিয়েছেন। জখম হয়েছেন ৯৪ জন।
পাক প্ররোচনায় ক্রমবর্ধমান উত্তেজনার ফলে নিয়ন্ত্রণরেখা এবং আন্তর্জাতিক সীমান্ত লাগোয়া যে কয়েক’শ গ্রামের বাসিন্দাদের জীবন দুর্বিসহ হয়ে উঠেছে। তাঁদের পরিবার, বাড়ি, গবাদি পশু এবং কৃষিজমির নিরাপত্তা প্রশ্নচিহ্নের মুখে দাঁড়িয়েছে। গোলাগুলির সময় সাধারণ মানুষের আশ্রয়ের ব্যবস্থা করতে সীমান্ত এবং নিয়ন্ত্রণরেখা বরাবর এলাকায় আর বেশি করে ব্যাংকার তৈরি করেছে ভারতীয় প্রশাসন।
এদিকে, একটি পৃথক ঘটনায় বুধবার রাতে জম্মু-কাশ্মীরের তাংদর সেক্টরে নিয়ন্ত্রণরেখায় সংঘর্ষবিরতি লঙ্ঘন করে পাকিস্তান। জনবসতি এলাকাকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে পাক সেনা। এই হামলায় গ্রামবাসী এক মহিলা জখম হয়েছেন। তাঁকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। জখম মহিলার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে সরকারিভাবে জানা গিয়েছে।
দেখুন VIDEO: কাশ্মীরে সেনার সঙ্গে ‘ভারত মাতা কি জয়’ ধ্বনি রাজনাথের গলায়