missing indian staffers: নয়াদিল্লির চাপে ভারতীয় হাইকমিশনের ২ ‘নিখোঁজ’ কর্মীকে মুক্তি দিল পাক পুলিশ – after strong protest by india, pakistan releases arrested high commission staff

হাইলাইটস

  • ভারতীয় হাইকমিশনের নিখোঁজ দুই কর্মীকে মুক্তি দিল পাকিস্তান
  • নয়াদিল্লির চাপে মুক্তি
  • সোমবার সকাল থেকে নিখোঁজ ছিলেন
  • দু-জনেই ভারতীয় হাইকমিশনের গাড়ির চালক
  • পাক পুলিশের দাবি, হিট অ্যান্ড রান মামলায় দু-জনকে আটক করা হয়েছিল

এই সময় ডিজিটাল ডেস্ক: পাকিস্তানে ভারতীয় হাইকমিশনের (Indian High Commission) নিখোঁজ দুই কর্মীর সন্ধান মিলল। সোমবার সকাল ৮টা থেকে খোঁজ মিলছিল না ওই দুই কর্মীর। ইসলামাবাদ থেকে তাঁরা নিখোঁজ হয়ে যান। পাকিস্তান বিদেশমন্ত্রকের (Pakistan’s Foreign Affairs Ministry) একটি নোটিফিকেশনের উল্লেখ করে নয়াদিল্লি জানিয়েছে, নিখোঁজ দুই কর্মীর সন্ধান মিলেছে। পাক বিদেশমন্ত্রক দাবি করেছে, ভারতীয় হাইকমিশনের ওই দুই চালকই পথ দুর্ঘটনা (road accident)-য় জড়িত। এর আগে কেন্দ্রের একটি সূত্রে দাবি করা হয়েছিল, ভারতীয় হাইকমিশনের নিখোঁজ দুই কর্মী পাক গুপ্তচর সংস্থা ‘ইন্টার সার্ভিসেস ইনটেলিজেন্স’ (ISI)-এর হেফাজতে রয়েছেন।

সংবাদ সংস্থা সূত্রে খবর, এদিন ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনের দুই কর্মী নিখোঁজ হওয়ার পরেই, পাক সরকারের কাছে এ নিয়ে নালিশ করে কেন্দ্র। নয়াদিল্লির ভারতীয় বিদেশমন্ত্রকে ডেকে পাঠানো হয় পাক কূটনীতিককে।

জানা গিয়েছে, Hit and Run Accident মামলায় ধৃত দুই চালককে মুক্তি দিয়েছে পাকিস্তান পুলিশ। ভারতের তরফে কড়া প্রতিবাদের পরেই ছেড়ে দেওয়া হয়। পাক পুলিশের অভিযোগ, ভারতীয় হাইকমিশনিরে জুনিয়র দুই চালকের গাড়ির ধাক্কায় এক পথচারি গুরুতর জখম হন। পাক পুলিশ দাবি করে, ভারতীয় হাইকমিশনের ওই দুই কর্মীকে হেনস্থা করা হয়নি। নিরাপত্তার কথা ভেবেই ওই দু-জনকে ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। সূত্রের খবর, ওই দু-জনের বিরুদ্ধে জামিনযোগ্য ধারায় অভিযোগ দায়ের হয়েছে।

ei samay

493e8cd3-30be-4901-9957-9df524c09d10

সম্প্রতি নয়াদিল্লিতে পাকিস্তানি হাইকমিশনের (Pakistani High Commission) দুই আধিকারিককে ‘গুপ্তচরবৃত্তি’র অভিযোগে গ্রেফতার করে, দেশে ফেরত পাঠানো হয়। ওই দুই পাক আধিকারিক ভিসা দফতরে ছিলেন। চরবৃত্তির সময় তাঁরা হাতেনাতে ধরা পড়েন। অনেক দিন ধরেই তাঁরা গোয়েন্দাদের নজরে ছিলেন।

এই ঘটনার পর থেকেই পাকিস্তানে থাকা একাধিক শীর্ষ ভারতীয় কূটনীতিককে হেনস্থা করার অভিযোগ ওঠে ইসলামাবাদের বিরুদ্ধে। বিগত কয়েক দিন ধরেই নানা ভাবে তাঁরা হেনস্থার শিকার হচ্ছেন।

ei samay

f5d09eb40d961ca689cc3a02a76bd97a_202006

সম্প্রতি ভারতের চার্জ ডি’অ্যাফেয়ার্স গৌরব আহলুওয়ালিয়ার গাড়ি ধাওয়া করে আইএসআই-এর আধিকারিকেরা। একটি বাইক ভারতীয় এই কূটনীতিকের গাড়ি ফলো করতে থাকে। এখানেই শেষ হয়। এ ভাবেই একের পর এক ভারতীয় অফিসারকে সেখানে হেনস্থা করা হচ্ছে। তার জেরে ভারত তীব্র প্রতিবাদ করে।
গত মার্চে পাকিস্তানের ভারতীয় হাইকমিশন ইসলামাবাদে পাক বিদেশমন্ত্রকে পাঠানো এক চিঠিতে কড়া প্রতিবাদ করে। চিঠিতে উল্লেখ করা হয়, শুধু মার্চেই এমন ১৩টি ঘটনা ঘটেছে। ভবিষ্যতে যাতে একই ঘটনার পুনাবৃত্তি না হয়, তা পাক বিদেশমন্ত্রককে নিশ্চিত করতে বলা হয়।

গত কয়েক বছর ধরেই ভারত-পাক সম্পর্কের অবনতি ঘটেছে। বিশেষত, কাশ্মীর সীমান্তে পাকসেনা লাগাতার সংঘর্ষবিরতি লঙ্ঘনের জেরে। পাকিস্তান যে জঙ্গিদের ক্রমাগত উস্কানি জুগিয়ে চলেছে, সে প্রমাণও ভারত পেয়েছে একাধিকবার। সম্প্রতি বেশ কয়েক বার পাকিস্তান থেকে জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা বানচাল করে ভারতীয় নিরাপত্তা বাহিনী।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

Muzaffarpur News In Hindi : Cycle girl Jyeti got married to poor cousin Bua with the prize money, won the heart of family and society by her work at a young age | साइकिल गर्ल ज्याेति ने पुरस्कार में मिली राशि से कराई चचेरी बुआ की शादी; पिता को साइकिल पर बैठाकर 1200 किमी तय कर सुर्खियों में आईं थी

Mon Jun 15 , 2020
ज्योति पापा काे दिल्ली से 1200 किलोमीटर साइकिल चलाकर लाने सुर्खियों में आई थी अपनी चचेरी दादी की हालत देख उनकी बेटी कविता कुमारी की शादी कराने का फैसला लिया दैनिक भास्कर Jun 15, 2020, 11:16 PM IST कमतौल. बिहार की साइकिल गर्ल ज्योति कुमारी ने एक बार फिर परिवार और […]

You May Like

Breaking News

Recent Posts