coronavirus: একদিনে আরও প্রায় ৫৩ হাজার সংক্রমণে আক্রান্ত ছাড়াল ১৮ লাখ, মৃত বেড়ে ৩৮১৩৫ – coronavirus: covid 19 cases in india cross 18-lakh mark, 38,135 deaths

হাইলাইটস

  • দেশে লাফিয়ে লাফিয়ে সংক্রমণ বাড়ছে করোনাভাইরাসের (Coronavirus in India)।
  • গত কয়েকদিন ধরেই একদিনে সংক্রমণের সংখ্যা ৫০ হাজারের উপরে থাকছে। সোমবারও তার ব্যতিক্রম হল না।
  • আরও নতুন সংক্রমণে দেশে করোনায় আক্রান্তের মোট সংখ্যা ছাড়িয়ে গেল ১৮ লাখ।
  • গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন আরও ৫২,৯৭২ জন।

এই সময় ডিজিটাল ডেস্ক: দেশে লাফিয়ে লাফিয়ে সংক্রমণ বাড়ছে করোনাভাইরাসের (Coronavirus in India)। গত কয়েকদিন ধরেই একদিনে সংক্রমণের সংখ্যা ৫০ হাজারের উপরে থাকছে। সোমবারও তার ব্যতিক্রম হল না। আরও নতুন সংক্রমণে দেশে করোনায় আক্রান্তের মোট সংখ্যা ছাড়িয়ে গেল ১৮ লাখ। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন আরও ৫২,৯৭২ জন। একদিনে মৃত্যু হয়েছে আরও ৭৭১ জনের।

সোমবার সকালে প্রকাশিত মেডিক্যাল বুলেটিনে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, দেশে মোট করোনাভাইরাসে আক্রান্তের সংখ্য়া হয়েছে ১৮,০৩,৬৯৫। এখনও চিকিত্‍‌সাধীন রয়েছেন ৫,৭৯,৩৫৭ জন। সুস্থ হয়ে উঠেছেন ১১,৮৬,২০৩ জন। গত ২৪ ঘণ্টায় দেশে ৪০,৫৭৪ জন সুস্থ হয়ে উঠেছেন। এখনও পর্যন্ত দেশে সুস্থতার হার ৬৫.৭৭%। মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩৮,১৩৫।

চলতি বছর জানুয়ারিতে প্রথম করোনা আক্রান্ত ধরা পরার পর থেকে মাত্র ১৮৬ দিনে সংক্রমিতের সংখ্যা ১৮ লাখ ছাড়িয়ে গেল দেশে। এক লাখ সংক্রমণের গণ্ডি ছাড়াতে সময় নিয়েছিল ১১০ দিন। মোট সংক্রমণের ৬০ শতাংশ এবং মোট মৃত্যুর ৫০ শতাংশেরও বেশি হয়েছে এই জুলাইতেই।

এখনও পর্যন্ত সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাজ্য মহারাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় সেখানে আরও ৯০০০ সংক্রমণে মোট আক্রান্তের সংখ্যা ৪.৪ লাখ ছাড়িয়ে গিয়েছে। এর মধ্যে ৩০ শতাংশই পুনের। মহারাষ্ট্রের পরেই রয়েছে তামিলনাড়ু ও দিল্লির নাম।

এ দিকে, পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতর থেকে প্রকাশিত শেষ বুলেটিন অনুসারে, রবিবার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় রাজ্যজুড়ে মোট ২ হাজার ৭৩৯ জন ব্যক্তির শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে, যা এখনও পর্যন্ত রেকর্ড। ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয় ৭৫ হাজার ৫১৬ জন। তবে, সুস্থতার হার দাঁড়িয়েছে ৬৯.৪১ শতাংশ। এদিকে, নতুন করে আরও ৪৯ জন করোনা আক্রান্ত ব্যক্তির মৃত্যু হয়েছে রাজ্যে। ফলে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৬৭৮ জন।

‘রাম মন্দিরের ভূমি পূজনে থাকবেন না’, করোনা সতর্কতায় সিদ্ধান্ত উমা ভারতীর

রবিবার করোনায় সংক্রমিত হয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই প্রথম কোনও কেন্দ্রীয় মন্ত্রী সংক্রামিত হলেন কোভিডে। মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন কর্নাটকের মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা! তিনি নিজেই করোনা আক্রান্ত হওয়ার খবর জানিয়ে ট্যুইট করেছেন। উত্তরপ্রদেশ বিজেপির সভাপতি স্বতন্ত্র দেব সিংও আক্রান্ত হয়েছেন করোনায়। রবিবারই করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয় উত্তরপ্রদেশের মন্ত্রী কমলা রানি বরুণের। বয়স হয়েছিল ৬২ বছর।

এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। জাস্ট এখানে ক্লিক করন।https://t.me/EisamayNews

এই সময় ডিজিটালের বিনোদন সংক্রান্ত সব আপডেট এখন টেলিগ্রামে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন এখানে।
https://t.me/EiSamay_Entertainment

এই সময় ডিজিটালের লাইফস্টাইল সংক্রান্ত সব আপডেট এখন টেলিগ্রামে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন এখানে।https://t.me/Eisamay_Lifestyle

জীবন গড়ার দিশারি এই সময় ডিজিটাল। চাকরি বা শিক্ষা সংক্রান্ত লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের টেলিগ্রাম চ্যানেল। জাস্ট একটা ক্লিক এখানে।

https://t.me/Eisamay_jobs_Education

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

করোনা আক্রান্ত অমিত শাহ, মোদী নিরব! প্রশ্নে "ভূমি পূজার" জাঁকজমক

Mon Aug 3 , 2020
নিজস্ব প্রতিবেদন: বিজেপির একক সংখ্যা গরিষ্ঠতার পিছনে অমিত শাহের অবদান অনস্বীকার্য। বিশেষজ্ঞরা বলেন অনেকাংশেই অমিত শাহের কাঁধে ভর করে একের পর এক রাজ্য়ে উড়েছে গেরুয়া পতাকা। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সেই অমিত শাহই কোভিড পজেটিভ। সামনের বুধবারই রাম মন্দিরের ভূমি পূজা। প্রস্তুতি তুঙ্গে। ভূমি পূজা দেখানোর জন্য ভাড়া করা হয়েছে টাইমস স্কোয়ারের […]

You May Like

Breaking News

Recent Posts