হাইলাইটস
- গত ২০১৯ সালে ভারতে তাপপ্রবাহের দিনের সংখ্যা এক ধাক্কায় ৮২ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে।
- গত বছর দেশে মোট ১৫৭ দিন তাপপ্রবাহের ঘটনা ঘটেছে।
- গত বছর দেশে দাবদাহে হারিয়েছেন ৩৭৩ জন।
সরকারি পরিসংখ্যান বলছে, গত বছর সর্বাধিক সংখ্যক দিন তাপপ্রবাহের (Heat Wave Days) মধ্যে দিয়ে গিয়েছে রাজস্থান। মরুরাজ্যে ২০ দিন তাপপ্রবাহের ঘটনা ঘটেছে। এই তালিকায় যৌথভাবে দ্বিতীয় স্থানে আছে উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ড। সেখানে ১৩ দিন করে তাপপ্রবাহের ঘটনা ঘটেছে। গত এক দশকের মধ্যে ২০১০ সালে সর্বাধিক সংখ্যক দাবদাহের দিনের মুখোমুখি হতে হয়েছে ভারতকে। সেই সংখ্যাটা ২৫৪ দিন। এর পরে ২০১২ সালে ১৮৯টি দিন তাপপ্রবাহ হয়। ২০১৯ সালে দশকের মধ্যে তৃতীয় সর্বোচ্চ তাপপ্রবাহের ঘটনার সাক্ষী থাকল দেশ।
তাপপ্রবাহে মৃত্যুর ঘটনাও এক বছরে দেশজুড়ে এক ধাক্কায় কয়েকগুণ বেড়ে গিয়েছে। সরকারি পরিসংখ্যান অনুসারে, ২০১৮ সালে দেশে তাপপ্রবাহে প্রাণ হারিয়েছিলেন মোট ২৬ জন। ২০১৯ সালে সেই সংখ্যাটা এক ধাক্কায় কয়েকগুণ বেড়ে দাঁড়ায় ৩৭৩ জন। যদিও ২০১৭ সালের তুলনায় এই সংখ্যাটা অবশ্য সামান্য কম। সে বছর দাবদাহে দেশজুড়ে প্রাণ হারিয়েছিলেন ৩৭৫ জন। তার আগের বছর ২০১৬ সালে এই সংখ্যাটা ছিল ৫১০ জন। আর তার আগের বছর দেশজুড়ে দাবহাহ প্রাণ কেড়েছিল মোট ২ হাজার ৮১ জন।
আরও পড়ুন: ৫ অগস্ট কাশ্মীরে ঝামেলা বাধানোর বিচ্ছিন্নতাবাদী ছক ফাঁস, জারি কারফিউ
NSO-র পরিসংখ্যান থেকে জানা গিয়েছে, ২০১৮ সালে অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশন (Acute Respiratory Infection) ভারতে মোট ৩ হাজার ৭৪০ জন প্রাণ হারিয়েছেন, যা গত ছ’বছরের মধ্যে সর্বোচ্চ। এর মধ্যে সর্বাধিক অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশনের ঘটনা নথিভুক্ত হয়েছে বাংলায় (৭৩২)। এর পরে আছে যথাক্রমে উত্তরপ্রদেশ (৬৯৯), অন্ধ্রপ্রদেশ (৫৮৭) এবং দিল্লি (৪৯২)।
এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। জাস্ট এখানে ক্লিক করুন।