রাজ্যের মৎস্য দপ্তরের এক আধিকারিক জানান, এ বার এখনও আবহাওয়া অনুকূল। তার থেকেও বড় কথা, করোনা ও একটানা লকডাউনে দূষণের মাত্রা অনেক কম। ফলে জলের গুণগত মান ভালো। ইলিশ ডিম পাড়ার জন্য মোহনার কাছাকাছি এ বার ঝাঁক বেঁধে আসবে বলেই আশা করা হচ্ছে। সব জায়গাতেই মৎস্যজীবীরা মোহনায় পাড়ি দিচ্ছেন। তবে প্রকৃতির খানিক বিরূপ প্রভাবই আবার চিন্তা মৎস্য দপ্তরের আধিকারিকদের। এক আধিকারিক জানান, উম্পুনে বিশেষ করে দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের উপকূল এলাকায় নিদারুণ ক্ষতি হয়েছে। ট্রলার, জাল নষ্ট হয়েছে। তবে রাজ্য সরকার মৎস্যজীবীদের কিছু কিছু ক্ষতিপূরণের ব্যবস্থা করেছে। ফলে জাল, ট্রলার সারিয়ে মৎস্যজীবীরা সামান্য দেরি হলেও নামবেন বলেই ধারণা।
Hilsha: আবহাওয়া অনুকূল, ইলিশের আশায় মোহনায় মৎস্যজীবীরা – west bengal news: fishing season begins in the state, trailer boats set out in deep sea to catch hilsha
এই সময়: গতবার ছিল তুলনামূলক ভাবে ‘শুখা’ মরসুম। জালে তেমন ধরা পড়েনি রুপোলি শস্য। বাজারেও দাম ছিল চড়া। তবে এ বার সময়ে ঢুকে পড়া বর্ষার স্পর্শে ইলিশ মিলবে ভালোই, এমনই আশা মৎস্যজীবী থেকে বিশেষজ্ঞদের। সরকারি নির্দেশিকা মেনে সোমবার থেকে শুরু হয়েছে ইলিশ ধরা। ফলে দিঘা, কোলাঘাট থেকে ডায়মন্ড হারবার, বকখালি, ফ্রেজারগঞ্জ- সর্বত্রই মাছ ধরার ট্রলার পাড়ি দিতে শুরু করেছে মোহনায়।
