coronavirus live updates: করোনা পরিস্থিতি LIVE: দেশে ও রাজ্যে লাফিয়ে বাড়ছে কোভিড আক্রান্তের সংখ্যা! চিন্তায় প্রশাসন – coronavirus live updates world, india and west bengal in bengali

এই সময় ডিজিটাল ডেস্ক: করোনা আক্রান্ত ব্যক্তিদের ক্রমবর্ধমান মৃত্যুর সংখ্যা এখনও মাথা ব্যথার কারণ হয়ে আছে। গত ২৪ ঘণ্টায় রাজ্যে ৫৪ জনের প্রাণ কেড়েছে করোনা। ফলে মোট মৃতের সংখ্যা হয়েছে ২ হাজার ৫৯ জন। তবে এর মধ্যে অধিকাংশ ক্ষেত্রে কো-মর্বিডিটি ছিল বলে স্বাস্থ্য দফতরের এক আধিকারিক জানিয়েছেন।

— মাইলফলকই বলা যায়। রবিবার ১০০ দিন পূর্ণ করল নিউজিল্যান্ড, একটিও করোনা সংক্রমণের খবর ছাড়া।

— রাজ্যের মধ্যে কলকাতায় প্রথম থেকেই আক্রান্তের সংখ্যা সর্বাধিক। শহরে মোট আক্রান্তের সংখ্যা ২৭ হাজার ৮৫৬ জন। রাজ্যের দ্বিতীয় জেলা হিসেবে এবার উত্তর ২৪ পরগনায় আক্রান্তর সংখ্যা ২০ হাজার পেরিয়ে গেল।

— সরকার মনে করছে, দেশের সার্বিক করোনা পরিস্থিতি যে উদ্বেগের নয়, তার প্রমাণ সুস্থতার গ্রাফ যা ক্রমেই চড়ছে। এখন তা বেড়ে ৬৮.৩২ শতাংশে পৌঁছে গিয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৪৩,৩৭৯ জন করোনা রোগী। দেশের মানুষ করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ১৫ লক্ষেরও ছুঁইছুঁই।

— ফের কলকাতা পুলিশে হানা দিল ঘাতক করোনাভাইরাস। রবিবার শহরে মোট ২৫ জন পুলিশকর্মীর শরীরে সংক্রমণ শনাক্ত করা গিয়েছে। আক্রান্তদের তালিকায় আছেন লেক থানার অফিসার-ইন-চার্জ (OC)। একটি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

'Need for discipline': RBI asks banks not to open current accounts for customers having cash credit, overdraft

Mon Aug 10 , 2020
However, the RBI did not specify the exact reasons for initiating such a move. It can be noted that in recent instances of fraud like the over Rs 4,000 crore PMC co-operative Bank scam, it was discovered that multiple accounts were opened. With a view to improve credit discipline, the […]

You May Like

Breaking News

Recent Posts