এই সময় ডিজিটাল ডেস্ক: ক্লটের জন্য সোমবার মস্তিষ্কে জরুরি অস্ত্রোপচার করা হল প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের। এদিন নয়াদিল্লির আর্মি রিসার্চ অ্যান্ড রেফেরাল হাসপাতালে তাঁর ব্রেন সার্জারি হয়। সেটি সফল হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। প্রাক্তন রাষ্ট্রপতিকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। ৯৬ ঘণ্টা তাঁকে পর্যবেক্ষণে রাখা হবে।
এদিন সকালে টেস্টের জন্য দিল্লির আর্মি রিসার্চ অ্যান্ড রেফেরাল হাসপাতালে যান প্রণব মুখোপাধ্যায়। তখন তাঁর করোনা ধরা পড়ে। প্রণববাবু স্বয়ং ট্যুইট করে সে কথা জানান। এদিকে, সমস্ত সতর্কতা নিয়েই প্রাক্তন রাষ্ট্রপতির মস্তিষ্কে রক্ত জমাট বাঁধায় সার্জারির সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। সেটি সফল হয়েছে।
করোনা সংক্রমণের পর থেকে নিজেকে কার্যত গৃহবন্দি করেছেন প্রণব মুখোপাধ্যায়। রাজাজি মার্গের বাসভবনে সমস্ত জমায়েত বন্ধ করে দিয়েছেন। মাত্র হাতে গোনা কিছু ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করছেন। তার পরেও করোনা শনাক্ত হওয়ায় গত কয়েকদিনে তাঁর সংস্পর্শে আসা সবাইকে আইসোলেশনে থাকার পরামর্শ দিয়েছেন প্রণব মুখোপাধ্যায়। আর করোনা পরীক্ষাও করিয়ে নিতে অনুরোধ করেছেন।
বিশদে আসছে…
আরও পড়ুন: প্রণব মুখোপাধ্যায়ের কোভিড পজিটিভ, দ্রুত আরোগ্য কামনা মমতার
এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। জাস্ট এখানে ক্লিক করুন
Source link