operation durachari: অপারেশন দুরাচারী: যোগী নির্দেশে উত্তরপ্রদেশ পুলিশ নয়া অভিযানে – operation durachari: up government to put up posters of sexual offenders at road crossings

এই সময় ডিজিটাল ডেস্ক: আইন আইনের পথেই চলবে। কিন্তু, মেয়েদের যৌন নির্যাতন করে, অভিযুক্ত যাতে রাস্তায় বুকে ফুলিয়ে আর বেরোতে না পারে, সে ব্যবস্থাই পাকা করছে যোগী আদিত্যনাথের সরকার। উত্তরপ্রদেশ জুড়ে চলবে বিশেষ অভিযান। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নির্দেশে পুলিশ প্রস্তুত অভিযানে। যার নাম দেওয়া হয়েছে ‘অপারেশন দুরাচারী।’ পুলিশের এই অভিযান দু-একদিনের জন্য নয়, সারা বছর ধরেই চলবে।

দেশের গুরুত্বপূর্ণ স্টেশনগুলিতে রেলযাত্রীদের সতর্ক করতে রেলপুলিশ পকেটমার, মোবাইল চোর, ছিনতাইবাজদের ছবি-নাম সহ পোস্টার সাঁটে। ‘অপারেশন দুরাচারী‘র কর্মকাণ্ড হবে অনেকটা সেই ঢঙেই। রাজ্যের জনপ্রিয় রাস্তাগুলির ক্রসিঙে যৌন হেনস্থাকারীদের বড় বড় পোস্টার লাগাবে পুলিশ। যাতে দূর থেকেও অভিযুক্তকে চিনে রাখা যায়। শুধু ধর্ষণ বা যৌন হেনস্থা নয়। মেয়েদের বিরুদ্ধে যে কোনও অপরাধ করলে, অভিযুক্তের পোস্টার সাঁটা হবে। অ্যাসিড নিক্ষেপ হোক বা ইভটিজিং, বধূ নির্যাতন থেকে বধূ খুন– কোনও কিছুতেই অভিযুক্তকে রেয়াত করা হবে না।

যোগীশাসনে উত্তরপ্রদেশে মেয়েদের উপর অত্যাচারের ঘটনা বহুলাংশে বেড়েছে। ধর্ষণ, গণধর্ষণ রাজ্যে নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। যৌন নিগ্রহ-সহ মেয়েদের উপর নিগ্রহের ঘটনা রাজ্যে বাড়ছে। বিরোধীরা যোগীর বিরুদ্ধে এ নিয়ে একাধিকবার তোপ দেগেছেন। বিজেপি শাসনে উত্তরপ্রদেশে মেয়েদের নিরাপত্তা নেই। মেয়েরা একা রাস্তায় বেরোতে ভয় পান। বিরোধীদের এমন হাজারো অভিযোগে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নিজেও বিব্রত।

আরও পড়ুন: মুর্শিদাবাদের জলঙ্গি থেকে জঙ্গি সন্দেহে ফের আটক ১

তাই অনেক ভেবেচিন্তেই তিনি ‘অপারেশন দুরাচারী’ অভিযানের সিদ্ধান্ত নেন। রাজ্য পুলিশের শীর্ষকর্তাদের সঙ্গে বিষয়টি নিয়ে তিনি কথা বলেন। প্রয়োজনীয় পরামর্শও দেন। যোগী সরকারের ধারণা, ‘অপারেশন দুরাচারী’র সফল রূপায়ণে রাজ্যে নারী নির্যাতনের ঘটনা কমবে। অপরাধ করার আগে অভিযুক্তদের একবার হলেও পোস্টারের কথা মনে পড়বে। তার অপরাধ করার প্রবণতা থেকে বিরত থাকবে।

আরও পড়ুন: সীমানা অতিক্রমের চেষ্টা করলে এ বার গুলিতে জবাব, চিনকে কড়া হুঁশিয়ারি ভারতের

সরকারি সূত্রের উল্লেখ করে এএনআই জানাচ্ছে, যৌন হেনস্থাকারীদের ছবি-সহ পোস্টার ছাপানোর কাজ দ্রুত শেষ করতে রাজ্য পুলিশকে নির্দেশ দিয়েছেন যোগী আদিত্যনাথ। এর পরেই গুরুত্বপূর্ণ ক্রসিংগুলিতে ছবি লাগিয়ে অভিযান শুরু হবে। অভিযান হিসেবে অপারেশন দুরাচারীতে অভিনবত্ব আছে ঠিকই। কিন্তু, এই পদক্ষেপে আদৌ নারী নির্যাতন বা মেয়েদের বিরুদ্ধে সংঘটিত অপরাধ কমবে কি না, তা নিয়ে অনেকেই সন্দেহ প্রকাশ করেছেন। তবে, বিরোধীরা এখনই সরকারের এই উদ্যোগের সমালোচনা করতে নারাজ। আরও কিছুদিন ধৈর্য ধরে অপেক্ষা করতে চান।

এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। জাস্ট এখানে ক্লিক করুন

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

Rajasthan rape case: রেলকর্মী বাবা ১০ বছর ধরে ধর্ষণ করছে, থানায় নালিশ তেইশের যুবতীর - rajasthan: woman accuses father of raping her for 10 years

Sat Sep 26 , 2020
এই সময় ডিজিটাল ডেস্ক: কিশোরীবেলা থেকে বাবার যৌন লালসার শিকার। যৌবনে সে অত্যাচারের মাত্রা বেড়েছে। কিন্তু, রুখে দাঁড়াতে পারেননি কখনও। আরও অত্যাচারের ভয়ে মুখ বুজে বছরের পর বছর সহ্য করেছেন বাবা নামক সম্পর্কের বর্বরতা। ভিতরে ভিতরে ঘৃণা জন্মেছে। দীর্ঘ পুঞ্জীভূত ঘৃণা জন্ম দিয়েছে বিদ্রোহের। যার বিস্ফোরণ ঘটেছে সম্প্রতি। সোজা থানায় […]

You May Like

Breaking News

Recent Posts