এবার বিজেপিতেও জড়িয়ে গেল প্রশান্ত কিশোরের নাম, Some BJP leader alleged there is conflict among party taking moneytary help from Prashant Kishor

বসিরহাটে বিজেপির অন্তর্কলহ

বসিরহাটে বিজেপির অন্তর্কলহ

রবিবার বসিরহাটে বিজেপির তরফে একটি সভার আয়োজন করা হয়েছিল। সেখানে যাওয়ার কথা ছিল বসিরহাট সাংগঠনিক জেলার সভাপতি তারক ঘোষের। কিন্তু তিনি সেখানে যাওয়ার আগেই অনুষ্ঠান বাড়ির মূল দরজায় তালা ঝুলিয়ে দেয় যুব মোর্চার সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় কর্মকার এবং তাঁর সমর্থকরা। এরপরেই এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। বচসায় জড়িয়ে পড়ে দুপক্ষ। চলে চেয়ার ভাঙচুর।

তারক ঘোষের বিরোধীদের অভিযোগ

তারক ঘোষের বিরোধীদের অভিযোগ

এব্যাপারে তারক ঘোষের বিরোধীদের অভিযোগ, বসিরহাটের সাংগঠনিক জেলার সভাপতি প্রশান্ত কিশোরের থেকে টাকা খেয়ে দলটাকে ধ্বংস করে দিচ্ছেন। নিজেকে তিনি তৃণমূলের কাছে বিক্রি করেননি, দলের কর্মী-সমর্থকদের মনোবলও তিনি নষ্ট করে দিচ্ছেন বলে অভিযোগ করেছেন মৃত্যুঞ্জয় কর্মকারের সমর্থকরা।

দীর্ঘক্ষণ তালা বন্ধ তারক ঘোষ

দীর্ঘক্ষণ তালা বন্ধ তারক ঘোষ

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, যে অনুষ্ঠান বাড়িতে বিজেপির সভা হওয়ার কথা ছিল সেই বাড়িতে দীর্ধক্ষণ তালা বন্ধ অবস্থায় আটকে ছিলেন বিজেপি নেতা তারক ঘোষ।

বিব্রত বিজেপি, ফায়দা তুলতে মরিয়া তৃণমূল

বিব্রত বিজেপি, ফায়দা তুলতে মরিয়া তৃণমূল

এদিনের ঘটনায় যথেষ্টই বিব্রত রাজ্য বিজেপি নেতৃত্ব। কেন বসিরহাটের সাংগঠনিক জেলার সভাপতির বিরুদ্ধে পিকের কাছ থেকে টাকা খাওয়ার মতো গুরুতর অভিযোগ উঠল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। অন্যদিকে এই ঘটনা থেকে রাজনৈতিক ফায়দা তুলতে আসরে নেমেছে তৃণমূলও।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

মহারাষ্ট্রে কি ফের শিবসেনা-বিজেপি জোট! রাউত-ফড়ণবীশ সাক্ষাতে জোর জল্পনা রাজ্যে

Sun Sep 27 , 2020
রাউতের কথাতেই সায় দিয়েছেন ফড়ণবীশ। বলেন, সামনা-র জন্য একটি সাক্ষাতকার দেওয়ার কথা ছিল। সে জন্যই এসেছিলাম। জোটের কোনও সম্ভাবনা নেই Source link

You May Like

Breaking News

Recent Posts