সারা দেশের মতো পশ্চিমবঙ্গেও লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। মঙ্গলবারই কোভিড আক্রান্তের সংখ্যা এক লক্ষের গণ্ডি অতিক্রম করে। সংক্রমণের হাত থেকে নিস্তার পাচ্ছেন বা না মন্ত্রী-আমলারাও। আক্রান্তের তালিকায় নয়া সংযোজন রাজ্যের ক্ষুদ্র মাঝারি ও কুটিরশিল্প এবং প্রাণী সম্পদ বিকাশ দফতরের মন্ত্রী
আজ, মঙ্গলবার, রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথের কোভিড টেস্টের রিপোর্ট পজিটিভ আসার পর প্রথমে ঝুঁকি না নিয়ে তাঁকে তড়িঘড়ি কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখান থেকে মন্ত্রীকে বেলেঘাটা আইডি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। স্বপন দেবনাথের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন:লাখ ছাড়াল বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা, একদিনে সুস্থ ৩ হাজারের বেশি!
প্রথমে চিকিত্সকেরা তাঁকে বাড়িতেই পর্যবেক্ষণে থাকতে বলেছিলেন। কিন্তু সন্ধ্যার পর থেকেই তাঁর শ্বাসকষ্ট শুরু হয়। এর পর ঝুঁকি না নিয়ে দ্রুত তাঁকে হাসপাতালে স্থানান্তরিত করা হয় বলে জানা গিয়েছে।
স্বপনবাবুর পরিবার সূত্রে জানা গিয়েছে, গত কয়েক দিন ধরেই তিনি অসুস্থ বোধ করছিলেন। সোমবার চিকিত্সকদের পরামর্শে তাঁর কোভিড পরীক্ষা করানো হয়। স্বপনবাবু বিভিন্ন সময় বিভিন্ন জেলায় কোভিড হাসপাতাল পরিদর্শনে গিয়েছেন।
আরও পড়ুন: এই প্রথম বার ভারতে করোনায় মৃত্যুহার নেমে এল ২% নীচে
বেলেঘাটা আইডি হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তাঁর অবস্থা স্থিতিশীল। শ্বাসকষ্টের জন্য প্রয়োজনীয় চিকিত্সা শুরু হয়েছে।
একটি জরুরি ঘোষণা: কোভিড-১৯ আক্রান্ত রোগীদের জন্য কয়েকটি বিশেষ হেল্পলাইন চালু করেছে রাজ্য সরকার। এই হেল্পলাইন নম্বরগুলিতে ফোন করলে অ্যাম্বুল্যান্স বা টেলিমেডিসিন সংক্রান্ত পরিষেবা নিয়ে সহায়তা মিলবে। টেলিমেডিসিন সংক্রান্ত হেল্পলাইন নম্বর: ০৩৩-২৩৫৭৬০০১। কোভিড-১৯ আক্রান্তদের অ্যাম্বুল্যান্স পরিষেবা সংক্রান্ত হেল্পলাইন নম্বর: ০৩৩-৪০৯০২৯২৯। এ ছাড়া একটি সার্বিক হেল্পলাইন নম্বর: ১৮০০ ৩১৩ ৪৪৪ ২২২
এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। জাস্ট এখানে ক্লিক করুন।
