Kick 2: জন্মদিনের উপহার, সলমানের ‘কিক ২’-র নায়িকাও জ্যাকলিন! – jacqueline fernandez gets the perfect birthday gift as the script for kick 2 gets finalised

হাইলাইটস

  • সলমান খানও জ্যাকলিনের সঙ্গে নিজের ছবি পোস্ট করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রীকে।
  • অভিনেত্রীর জন্মদিন ছিল গত মঙ্গলবার, ১১ অগস্ট।
  • এমনিতেই করোনার কালবেলায় লকডাউনের জন্মদিনে ভার্চুয়াল ভাবে ফ্যানেদের সঙ্গে সময় কাটিয়েছেন জ্যাকলিন।

এই সময় বিনোদন ডেস্ক: জন্মদিনের এমন স্পেশ্যাল উপহার কার না ভালো লাগে। জ্যাকলিন ফার্নান্ডেজের এবারের জন্মদিনটিতেও তেমনই স্পেশ্যাল উপহার পেয়েছেন তিনি। অভিনেত্রীর জন্মদিন ছিল গত মঙ্গলবার, ১১ অগস্ট। জ্যাকলিনকে জন্মদিনের উপহারে এবার ‘কিক ২‘ দিয়েছেন সলমান খান এবং ওয়ারদা নাদিয়াওয়ালা। সোশ্যাল মিডিয়ায় সেকথা ঘোষণাও করেছেন ওয়ারদা।

ওয়ারদা সোশ্যাল মিডিয়ায় সলমান খান ও জ্যাকলিন ফার্নান্ডেজের একটি ছবি পোস্ট করে সেখানেই বার্তা দিয়েছেন যে, পরবর্তী কিক ২ ছবির নায়িকা হতে চলেছেন জ্যাকলিন। ছবির পরিচালক ও প্রযোজক সাজিদ নাদিয়াওয়ালা লিখেছেন, ‘আর এই হল তোমার জন্মদিনের উপহার। কিক ২-এর স্ক্রিপ্ট’। কিক ছবিরই সিকুয়েল হবে কিক ২। এই খবরে স্বাভাবিক ভাবেই উচ্ছ্বসিত জ্যাকলিন। এমনিতেই করোনার কালবেলায় লকডাউনের জন্মদিনে ভার্চুয়াল ভাবে ফ্যানেদের সঙ্গে সময় কাটিয়েছেন জ্যাকলিন। তার সঙ্গে এমন স্পেশ্যাল উপহারে দারুণ জমে গিয়েছে তাঁর বিশেষ দিন।

সলমান খানও জ্যাকলিনের সঙ্গে নিজের ছবি পোস্ট করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রীকে। কয়েকদিন আগেই তেরে বিনা বলে একটি মিউজিক ভিডিয়োতে একসঙ্গে দেখা গিয়েছিল সলমান ও জ্যাকলিনকে। গোটা লকডাউনেই জ্যাকলিন সলমান ও তাঁর পরিবারের সঙ্গে পানভেলের ফার্মহাউজে কাটিয়েছেন। বলিউডের শ্রীলঙ্কান সুন্দরী অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ এই লকডাউনেও সমান ব্যস্ত ছিলেন। তাঁর দাবি, ‘কাজের ক্ষেত্রে কখনও মনে হয়নি আমার জীবনে লকডাউন চলছে, আমি ভাগ্যবতী!’

তিনি আরও জানান, ‘ব্যক্তিগত ভাবে আমি ইতিবাচক থাকার চেষ্টা করি। নিজেকে ব্যস্ত এবং প্রোডাকটিভ রাখার চেষ্টা করি আমি। জানি এই পরিস্থিতিটা কারও কারও জন্য খুবই কঠিন ছিল। কিন্তু আমি খুবই ভাগ্যবতী। আমি আশা করি খুব তাড়াতাড়ি সব ঠিক হয়ে যাবে।’ সম্প্রতি নেটফ্লিক্সে জ্যাকলিনের ‘মিসেস সিরিয়াল কিলার’ মুক্তি পেয়েছে। সেখানে একেবারেই ছক ভাঙা এক কালো চরিত্রে দেখা গিয়েছে তাঁকে। ফার্মহাউজে তেরে বিনা গানের দৃশ্যের শ্যুটিং করেছেন তিনি। সঙ্গী অবশ্যই জ্যাকলিন। এছাড়াও বাদশার সঙ্গে গেন্দা ফুলের ভিডিয়ো মুক্তি পেতেই সেটি যেন এই লকডাউন পিরিয়ডের ‘হোম সং’ হয়ে গিয়েছিল।


আরও পড়ুন: এই দুই গান মনে পড়লেই মন খারাপ জ্যাকলিনের, কেন?

এই সময় ডিজিটালের বিনোদন সংক্রান্ত সব আপডেট এখন টেলিগ্রামে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন এখানে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

The Real Story About PETA India and Religious Festivals - Blog

Thu Aug 13 , 2020
People who are out to target PETA India are spreading fake news. Who are these people? They include those in the meat industry, those in the dairy factory-farming business, those who support the lifelong chaining of elephants and the torture of bulls, and others whose income or amusement depends on […]

You May Like

Breaking News

Recent Posts