salman khan: Bigg Boss 14: পানভেল থেকে মুম্বই ফিরেই প্রোমো শ্যুট সলমানের – bigg boss 14: salman khan shoots for promo, returns mumbai

হাইলাইটস

  • সলমান খান গোটা লকডাউন কাটিয়েছেন পালভেলে নিজেদের ফার্মহাউজে।
  • সম্প্রতি জানা গিয়েছে, পানভেল থেকে মুম্বইতে ফিরে এসেছেন সলমান খান।
  • ডিজাইনার অ্যাশলে রেবেলো সলমানের পিছন থেকে বসে থাকার একটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন।

এই সময় বিনোদন ডেস্ক:সলমান খান গোটা লকডাউন কাটিয়েছেন পালভেলে নিজেদের ফার্মহাউজে। বাবা সেলিম খান ও ভাই সোহেল খান বাদে পরিবারের বাকি সবাই ছিলেন পানভেলের ফার্মহাউজেই। এমনকী তাঁদের সঙ্গে সেখানে গিয়ে আটকে পড়েছিলেন অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজও। সম্প্রতি জানা গিয়েছে, পানভেল থেকে মুম্বইতে ফিরে এসেছেন সলমান খান। আর মুম্বইতে ফিরেই কাজে যোগ দিয়েছেন তিনি।

বিগ বস ১৪-র প্রোমো শ্যুটিংয়ের জন্য মেহবুব স্টুডিয়োতে দেখা গিয়েছে সলমানকে। সোমবার নিজের সাদা রেঞ্জ রোভার নিয়ে শ্যুটিং করতে গিয়েছিলেন বলিউডের ভাইজান। বিগ বস ১৪-র সেট থেকে ভাইজানের ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট হতেই ভাইরাল হয়েছে। সলমানের রেঞ্জ রোভারের ছবিও শিকার করেছেন পাপারাৎজিরা।

ডিজাইনার অ্যাশলে রেবেলো সলমানের পিছন থেকে বসে থাকার একটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। তিনি আবার ফ্যানেদের মধ্যে উৎসাহ আরও বাড়াতে প্রশ্ন করেছেন, আপনারা বুঝতে পারছেন কী আসছে? হয়তো এটাই বিগ বস ১৪ অফিশিয়াল লিখে পোস্ট করেছেন সলমানের ছবিটি। বলিউড সূত্রে খবর, আগামী ১৫ অগস্টই বিগ বস ১৪-র প্রোমো লঞ্চ করা হবে। জানা গিয়েছে, সেপ্টেম্বর থেকে শ্যুটিং শুরু হবে। যদিও সলমান নিজের পানভেলের ফার্মহাউজ থেকেই একটি অন্য শ্যুটিং টিম নিয়ে গিয়ে কাজ করবেন। সেখানেই হবে তাঁর শ্যুটিং।

করোনাভাইরাসের কালবেলায় স্বাভাবিক ভাবেই বিগ বস ১৪-র ঘরে সামাজিক দূরত্ব বজায় রেখেই শ্যুটিং ও খেলা হবে। কোভিড প্রোটোকল অনুযায়ীই সব দিক খতিয়ে দেখে কাজ করতে চায় চ্যানেল কর্তৃপক্ষ। হয়তো সোশ্যাল ডিসটেন্স বা সামাজিক দূরত্বই হবে এবারের বিগ বস ১৪-র থিম।

আরও পড়ুন: জন্মদিনের উপহার, সলমানের ‘কিক ২’-র নায়িকাও জ্যাকলিন!

এই সময় ডিজিটালের বিনোদন সংক্রান্ত সব আপডেট এখন টেলিগ্রামে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন এখানে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

বিতর্কিত মন্তব্যের জের! দিলীপকে ডেকে পাঠালেন নাড্ডা

Thu Aug 13 , 2020
দিলীপ বলেছিলেন, “বুকে পা দিয়ে রাজনীতি করেন। একুশের নির্বাচন তিনি একাই জিতিয়ে দিতে পারেন।” Source link

You May Like

Breaking News

Recent Posts