Samir Bangara: আরেক দুঃসংবাদ! পথ দুর্ঘটনায় প্রয়াত শিল্পোদ্যোগী সমীর বাঙ্গারা, শোকজ্ঞাপন বলিউডের – entrepreneur samir bangara died in a car accident on june 14

হাইলাইটস

  • কুইকি ডিজিটাল মিডিয়ার ম্যানেজিং ডিরেক্টর ও সহ-প্রতিষ্ঠাতা ছিলেন সমীর।
  • সুশান্তের মৃত্যুর দিনই পথ দুর্ঘটনায় মৃত্যু হল তাঁর।
  • পথ দুর্ঘটনায় মৃত্যু হল শিল্পোদ্যোগী সমীর বাঙ্গারার।

এই সময় ডিজিটাল ডেস্ক: সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে শোকাচ্ছন্ন গোটা বলিউড। এরই মধ্যে এল আরেক দুঃসংবাদ। পথ দুর্ঘটনায় মৃত্যু হল শিল্পোদ্যোগী সমীর বাঙ্গারার। কুইকি ডিজিটাল মিডিয়ার ম্যানেজিং ডিরেক্টর ও সহ-প্রতিষ্ঠাতা ছিলেন সমীর। দেশের শিল্প মহলেও ক্রমেই পরিচিত মুখ হয়ে উঠছিলেন তিনি।

সুশান্তের মৃত্যুর দিনই পথ দুর্ঘটনায় মৃত্যু হল তাঁর। ঘটনার কথা শুনেই সঙ্গীত পরিচালক বিশাল দাদলানি ট্যুইটে লেখেন, ‘এই মাত্র শুনলাম সমীর বাঙ্গারা আর নেই। ভয়ংকর, হৃদয় ভেঙে যাওয়ার মতো খবর। দীর্ঘদিনের বন্ধু। কী ভালো মানুষ। কত মানুষের কেরিয়ার তৈরিতে ও সাহায্য করেছে। ওকে মনে রাখতেই হবে। ওঁর পরিবার শক্তি পাক। ২০২০, অনেক হল!’

আরমান মালিক লিখেছেন, ‘অত্যন্ত দুঃখের খবর। মর্মাহত। ওঁর পরিবার এমন কঠিন মুহূর্তে একটু শক্তি পাক।’ বিশাল, আরমান ছাড়াও সুলেইমান মার্চেন্ট, কুবারা সাইত, অশোক পণ্ডিত, অদিতি সিং শর্মা ও অন্যান্য সেলেবরাও শোকজ্ঞাপন করেছেন সমীরের প্রয়াণে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

Coronavirus China Italy | Coronavirus Outbreak China Italy Iran USA Saudi Arabia Peru Live Today News Updates World Cases Novel Corona COVID-19 Death Toll | ईरान में दो महीने बाद एक दिन में 100 से ज्यादा मौतें, रूस में 24 घंटे में 8,835 मरीज मिले; दुनिया में अब तक 79.16 लाख संक्रमित

Sun Jun 14 , 2020
दुनिया में अब तक 4 लाख 33 हजार 193 लोगों की मौत, जबकि 40.68 लाख ठीक हुए अमेरिका में 21.47 लाख से ज्यादा संक्रमित, 1 लाख 17 हजार 568 लोगों की मौत हुई दैनिक भास्कर Jun 14, 2020, 10:56 PM IST वॉशिंगटन. दुनिया में कोरोनावायरस से अब तक 4 लाख […]

You May Like

Breaking News

Recent Posts